ঢাকায় ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৪৭, মামলা ৪৮ মাদক ও অস্ত্র উদ্ধার!
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৫৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য চোরাই বা অবৈধ মালামাল উদ্ধার করা হয়।সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর বিভিন্ন থানা ও গোয়েন্দা এলাকায় ধারাবাহিক এই অভিযান পরিচালিত হয়। ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের অভিযানে গ্রেপ্তারকৃতদের সংখ্যা নিচে তুলে ধরা হলো:মিরপুর বিভাগ: ১৩৮ জন, তেজগাঁও বিভাগ: ৯২ জন, ওয়ারী বিভাগ: ৭৭ জন, উত্তরা বিভাগ: ৫৬ জন, মতিঝিল বিভাগ: ৫৮ জন, গুলশান বিভাগ: ৫৩ জন, লালবাগ বিভাগ: ৩২ জন, রমনা বিভাগ: ৩৭ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি): ২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি): ২ জনঅভিযানকালে অপরাধীদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র জব্দ করা হয়। উদ্ধারকৃত উল্লেখযোগ্য মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৩২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২ কেজি ৩৮০ গ্রাম গাঁজা, ৮ বোতল ফেনসিডিল এবং ৫ বোতল বিদেশি মদ। এছাড়া অপরাধে ব্যবহৃত ও অন্যান্য জব্দকৃত উপকরণের মধ্যে রয়েছে একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি সামুরাই, ২৭ রাউন্ড গুলি, ৮টি মোবাইল ফোন, ২০০ গজ ইন্টারনেট ক্যাবল, একটি বাস এবং নগদ ১২ হাজার ৭৫০ টাকা।পুলিশ জানায়, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ কর্মকাণ্ড দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
ঢাকায় ডিএমপির অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫৪৭ মাদক ও অস্ত্র উদ্ধার!








