অপরাধ ও দুর্ণীতি

নওগাঁয় ওএমএসের চাল-আটা নিয়ে অনিয়মের অভিযোগ
নওগাঁয় খাদ্য অধিদপ্তর পরিচালিত খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্ধারিত মূল্যে চাল ও আটা কিনতে এসে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেক নিম্নআয়ের মানুষ পণ্য না পেয়ে ফিরে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। পাশাপাশি সাধারণ মানুষের নামে চাল-আটা সংগ্রহ করে পরে তা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।গত ১০ আগস্ট নওগাঁ শহরের নামা শেরপুর, আরজি নওগাঁ এলাকার মেসার্স মাস্টার ট্রেডার্স নামের ওএমএস কেন্দ্রে অনুসন্ধান চালিয়ে এসব অভিযোগের তথ্য পাওয়া যায়।কেন

নওগাঁর মান্দায় হানিট্রাপের ফাঁদে এলজিইডির কার্যসহকারী
নওগাঁর মান্দায় হানিট্রাপের ফাঁদে ফেলে এলজিইডি কার্যালয়ের এক কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, চাঁদা দাবি এবং জোরপূর্বক চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে ব্ল্যাকমেইলিং চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার কুসুম্বা মোড় এলাকার শ্রী কনক কুমার (৩০), কুসুম্বা দক্ষিণপাড়া এলাকার মো. সাজ্জাদ হোসেন (২৮) এবং বড়পই গ্রামের তানজিমা খাতুন (৪৪)।পুলিশ সূত্রে জানা যায়, তানজিমা খাতুন দীর্ঘদিন ধরে মান্দা উপজেলা এলজিইডি অফিসের কার্যসহকারী মো

মাটিরাঙা সীমান্তে বিজিবির অভিযান, সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় গরু জব্দ
খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তানাক্কাপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।রোববার (৯ আগস্ট) ভোর ৫টার দিকে যামিনীপাড়া সীমান্তের তানাক্কাপাড়া বিওপি এলাকার ‘পানির পয়েন্ট’ নামক স্থানে এ অভিযান চালানো হয়। যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তানাক্কাপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ সীমান্তের ভেতরে চ

বন্দরে ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আব্দুল মান্নান (৩৮) নামে এক পিকআপচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) সকালে উপজেলার ধামগড় ইউনিয়নের গোকুলদাসের বাগ টিনের মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।আব্দুল মান্নান ওই এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি পেশায় পিকআপচালক ছিলেন। তার ১৮ বছর বয়সী একটি মেয়ে ও ১৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।নিহতের স্ত্রী নাসিমা জানান, সকালে তিনি স্বামীকে ঘরে রেখে কিছু সময়ের জন্য বাইরে যান। প্রায় আধা ঘণ্টা পর বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে

ফরিদগঞ্জে কৃষক লীগ সভাপতি জহির মিজি গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জহির হোসেন মিজি (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রূপসা রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ফরিদগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, জহির হোসেন মিজিকে গ্রেফতারের পর ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়। ওই ঘটনায় ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে মামলা করেন।পরে রোববার (৯ আগস্ট) দুপুরে জহির হোসেন মিজিকে চাঁদপুর আদালতে পাঠান

বন্দরে ডালিম হত্যা মামলায় চাকুসহ আসামি হাবিব গ্রেপ্তার
নারায়ণগঞ্জ, ৮ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ডালিম হত্যা মামলায় হাবিব (২২) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে পুলিশের দাবি, এমন একটি রক্তমাখা ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শুভকরদী এলাকার মেহেরাজের চায়ের দোকানের পেছনে শাফি হাজীর ফাঁকা জমিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হাবিব শুভকরদী এলাকার মো. বাছির আহাম্মদের ছেলে।বন্দর থানা পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার

পথের বাজার চেকপোস্টে রাইফেলের গুলিসহ যুবক আটক
খুলনার খানজাহান আলী থানার পথের বাজার চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড রাইফেলের গুলিসহ মোহাম্মদ জাফর (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, শুক্রবার (৭ আগস্ট) পথের বাজার চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছিল। এ সময় পথের বাজার পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ পারভেজের নেতৃত্বে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা পায়ে হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন।পরে যুবকের সঙ্গে থাকা ব্যাগে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগ থেকে দুই রাউন্ড র

তনু হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সেনাসদস্য হাফিজুর
তনু হত্যা মামলায় ফের গ্রেফতার সাবেক সেনাসদস্য হাফিজুরকুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।শনিবার (৮ আগস্ট) ভোরে ঢাকার কেরানীগঞ্জে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার (মিডিয়া) আবু ইউসুফ। তিনি জানান, আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি গ্রেফতারের নির্দেশ থাকায় হাফিজুর রহমানকে ফের গ্রেফতার করা হয়েছে।পিবিআই জানায়, আদাল

খাগড়াছড়িতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) খাগড়াছড়ি সদর উপজেলার শৈল সুবর্ণা হোটেলের ১১৮ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— খোরশেদ আলম (৪০), পিতা: সাত্তার আলী, মাতা: সাগেরা বেগম। তিনি খাগড়াছড়ি শহরের নিচের বাজার এলাকার একজন মুরগি ব্যবসায়ী। অপরজন লিটন সরকার (২৫), পিতা: বিধান সরকার, মাতা: সরস্বতী সর

নিকলীতে দেশসেরা বীর সন্তানদের ঘর নির্মাণ প্রকল্পে বিষাক্ত ঘুষের ছায়া।
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত নিকলী উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান গৃহহীন ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও আবাসন নিশ্চিতকরণের জন্য সরকারের নেওয়া মহতী উদ্যোগ ঘিরে চরম ক্ষোভ, অরাজকতা ও তুলকালাম কাণ্ড শুরু হয়েছে। প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন 'বীর নিবাস' নির্মাণ প্রকল্পে এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি ১৫ লাখ টাকা নগদ ঘুষ দাবির চাঞ্চল্যকর অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে জেলাজুড়ে।অভিযোগের তীক্ষ্ণ তীর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেলোয়ার হোসেনের দিকে। ঘুষ

ঘোড়াঘাটে ফ্যামিলি কার্ডের শুমারি নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ফ্যামিলি কার্ড ২০২৬ কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। মেধার মূল্যায়ন না করে সুপারিশের ভিত্তিতে পছন্দের প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে—এমন দাবিতে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন বঞ্চিত মেধা তালিকার প্রার্থীরা।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক পেজে চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়। এ

চুয়াডাঙ্গায় ১২ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে কিশোরকে হত্যা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মুক্তিপণের দাবিতে কিশোর রাফিজ মিয়াকে (১৫) অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং এ বিষয়ে দায়ের করা মামলার অন্যতম আসামি শরিফুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শরিফুল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন সন্ধ্যায় চুয়াডাঙ্গা আলমডাঙ্গাউপজেলার চিলাভালকী গ্রামের রাফিজকে মোবাইলে ডেকে নিয়ে অপহর


