অপরাধ ও দুর্ণীতি

নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, মেশিন জব্দ করে ধ্বংস

⎙ প্রিন্ট
নবাবগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, মেশিন জব্দ করে ধ্বংস
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের হিলিরডাঙ্গা দেবীপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিন জব্দ করা হয়। পরে জব্দ করা মেশিনটি ধ্বংস করে উপজেলা প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, একটি চক্র দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনুমোদন ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। এতে এলাকার পরিবেশ ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ