অপরাধ ও দুর্ণীতি

ভুল করে চুরি, অনুশোচনার চিরকুট লিখে সিলিন্ডার ফেরত দিয়ে গেল চোর!
একটি চিরকুট, একটি ফেরত আসা গ্যাস সিলিন্ডার, আর একরাশ অবাক করা অনুশোচনা—এ নিয়েই এখন সরগরম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী গ্রাম। অপরাধের অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষের মধ্যেও যে কখনো কখনো বিবেকের প্রদীপ হঠাৎ জ্বলে উঠতে পারে, তারই এক অনন্য ও ব্যতিক্রমী নজির দেখাল এই এলাকা। ভুল বুঝতে পেরে চুরি করা মালামাল ফেরত দেওয়ার পাশাপাশি চিরকুটে ক্ষমা চেয়ে এলাকা ছেড়েছে এক ‘নবিশ’ চোর।ঘটনার শুরু চার দিন আগে। উপজেলার চরফরাদী মাদ্রাসা মোড়ে অবস্থিত কামাল মিয়ার চায়ের দোকানটিই ছিল তার ছোট সংসারের একমাত্র সম্বল

আদালতের আদেশ অমান্য করে জমি আবাদ : ইউপি সদস্য শহিদুল প্যাদাকে অবরুদ্ধ।
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরা-নলুয়াবাগী এলাকার স্থায়ী বাসিন্দা প্রফেসর মোঃ গোলাম গাউস (৫৮) ও তার ভাই হাবিবুর রহমান (৫৬), ওরফে ‘ভান্ডার মাস্টার’-এর সঙ্গে একই এলাকার বাসিন্দা মোঃ হারুন হাওলাদার (৫৭) গং-এর দীর্ঘদিনের জমা-জমি সংক্রান্ত বিরোধে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।জানা গেছে, জে.এল. নং-১১৬, মৌজা-বাদুরে অবস্থিত ৭২ শতাংশ পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ভুক্তভোগী পরিবারের দাবি, গোলাম গাউস গং তারা প্রায় ৪০ বছর ধরে উক্ত সম্পত্তি ভোগ

কক্সবাজারে গভীর রাতে টেকনাফ থানা পুলিশের অভিযান ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক-২
কক্সবাজারের টেকনাফ মডেল থানা এলাকায় পুলিশের অভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও ওয়ারেন্ট তামিল অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ গমছাড়া এলাকায় ইউনুছের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট মজুদ রয়েছে মর্মে সংবাদের ভিত্তিতে অভিযানকারী দল স্থানীয় গ্রাম পুলিশ ও সাক্ষীদের সহায়তায় ১৮/০৮/২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ১২.৫৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোহাম্মদ আলী পালানোর চেষ্টাকালে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির দেখানো ত

পারিবারিক কলহের জেরে পিতৃহত্যা, কিশোরগঞ্জে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড, খালাস ৩
পারিবারিক কলহের জেরে নিজ জন্মদাতা পিতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার দায় প্রমাণ হওয়ায় ছেলে মো. সেলিমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে; যা অনাদায়ে তাকে অতিরিক্ত আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অপরাধে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় একই মামলায় অভিযুক্ত নিহতের স্ত্রী, অপর এক ছেলে ও এক পুত্রবধূকে বিচারক সম্পূর্ণ খালাস প্রদান করেছেন।সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রি

ঘোড়াঘাটে আফরোজা ফুডে অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ
দিনাজপুরের ঘোড়াঘাটে 'আফরোজা ফুড অ্যান্ড প্রসেসিং লিমিটেড' নামে একটি বেকারি কারখানার খাদ্যপণ্য তৈরির পরিবেশ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিএসটিআই (BSTI)-এর কোনো বৈধ অনুমোদন ছাড়াই পণ্যের প্যাকেটে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি সামগ্রী উৎপাদনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। একই সঙ্গে কারখানাটির প্রয়োজনীয় লাইসেন্স ও প্রশাসনিক বৈধতা রয়েছে কি না—তা নিয়েও স্থানীয়দের মনে সংশয় দেখা দিয়েছে।রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার দামোদরপুর শৌলা এলাকায় অবস

কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া এলাকায় পুলিশের অভিযান চালিয়ে অস্ত্রসহ আটক-০২
১৬ আগস্ট ২০২৬ তারিখ দিবাগত রাত ১২.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানাধীন শহর পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত পুলিশের অভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন কক্সবাজার পৌরসভার ঘোনার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্রধারী আসামী যথাক্রমে-মোঃ ফয়সাল (৪৫), পিতা- মোঃ ইয়াকুব আলী, মাতা- ফাতেমা আক্তার, সাং- মহাজের পাড়া, ১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা এবং মোঃ রুবেল (৩০), পিতা- মৃত মোহাম্মদ হোসেন, মাতা- রোজিনা আক্তার, সাং- দক্ষিণ ঘোনার পাড়া, ০৯নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- কক্স

যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা,চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী সুমি আক্তারকে (২১) হত্যার অভিযোগে পলাতক স্বামী ইসমাইল হোসেনকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে চট্টগ্রাম নগরের ফৌজদারহাট এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ইসমাইল হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দিলিলপুর

মান্দায় বাক প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার
নওগাঁর মান্দায় বাক ও শারীরিক প্রতিবন্ধী ২৬ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের মামলার প্রধান আসামি মো. শাহীন আলমকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৫ ও র্যাব-১১-এর যৌথ অভিযানিক দল। রোববার (১৬ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানাধীন আমিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহীন আলম নওগাঁর মান্দা উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র্যাবের দেওয়া তথ্য ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৮ জুলাই দুপুরে মামাতো ভাইয়

পাকুন্দিয়ায় নারীর আলোর মিছিল ও ব্রহ্মপুত্রের জলে রূপালী স্বপ্ন
যেখানে ব্রহ্মপুত্রের শান্ত জলধারা রোদের আলোয় ঝিলমিল করে ওঠে, যেখানে পলিমাটির সুবাসে মিশে থাকে মেহনতি মানুষের জীবনের আশা-আকাঙ্ক্ষা—সেই রূপসী বাংলার বুকে আছড়ে পড়ল উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন ঢেউ। নারীদের আলোর মিছিলে শামিল করার দৃঢ় অঙ্গীকার নিয়ে উন্মোচিত হলো এক নবতর দিগন্ত। শিক্ষার বাতিঘরকে প্রান্তিক কন্যাকুল থেকে শুরু করে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে ঐতিহাসিক ঘোষণা এসেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রাঙ্গণ থেকে।রবিবার (১৬ অগাস্ট) দুপুর ১২টায় জাতীয় মৎস্

সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলা মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৭
নারায়ণগঞ্জ, ১৬ আগস্ট: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত চার আসামিসহ বিভিন্ন মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (১৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার চারজন হলেন সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনির বউবাজার এলাকার নাইম হোসেন (২৫), ইকবাল হোসেন (২১), আব্দুল্লাহ (২৪) ও আলেক শাহ (২৮)। পুলিশ

মান্দায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের মূলহোতা দীর্ঘদিন পলাতক শাহীন গ্রেপ্তার
নওগাঁর মান্দায় শারীরিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দীর্ঘদিন পলাতক থাকা শাহীন (৩০) অবশেষে র্যাব-৫-এর হাতে গ্রেপ্তার হয়েছেন। র্যাবের সহায়তায় নোয়াখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মান্দা থানা পুলিশ।গ্রেপ্তার শাহীন উপজেলার চকমানিক গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি বিবাহিত ও এক সন্তানের জনক। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ বাজারে মামার বাড়িতে বিয়ের দাওয়াত শেষে নিজ বাড়িতে ফ

রাজনগরে ১৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আনিছ মিয়াকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।অভিযুক্ত আনিছ মিয়া উপজেলার ৩ নম্বর মুন্সিবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী শিশুটিও একই গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক জান


