অপরাধ ও দুর্ণীতি

ইজারা ছাড়াই সরকারি খাস পুকুরে মাছ চাষ! বদলগাছীতে বিএনপি নেতা আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল মৌজায় সরকারি খাস পুকুর ইজারা ছাড়াই মাছ চাষের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে। তাঁর স্ত্রী মিনু আরা পাহাড়পুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।চাঁপাডাল মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৬৯ নম্বর দাগে প্রায় ৫৮ শতাংশ জমির ওপর পুকুরটির অবস্থান। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৪৩৩ থেকে ১৪৩৫ সন মেয়াদে উপজেলার কয়েকটি খাস পুকুর ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একাধিকবার বিজ্ঞপ্তি ও প্রকাশ্য নিলামের

দীঘিনালায় পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে জিআর ও সিআর সাজা পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার বোয়ালখালী কাঁচা বাজার ও চাপ্পাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার এসআই (নিঃ) রাজিব শেখ ও এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে বোয়ালখালী কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারার মামলায় পরোয়ানাভুক্ত আসামি মোঃ হা

কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় পুলিশের জালে ৩ আসামি গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণ, মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চাঁন মিয়া ফরাজী বাড়ির ফখরুল ইসলাম (২৫), পিতা মাহফুজুর রহমান সেলিম; নুর ইসলাম (২২), পিতা মাহফুজুর রহমান সেলিম; এবং শরীফ (২৭), পিতা তফজল হক।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ২ নম্বর ওয়ার্ডের গ্যাস ফিল্ডের সামনে একটি চায়ের দোকানে ঘ

রাজৈরে প্রবাসীকে বাউন্ডারি নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ
মাদারীপুরের রাজৈর উপজেলায় ক্রয় করা জমিতে বাউন্ডারি নির্মাণে এক সৌদি প্রবাসীকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ইমরান মিনা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ আগস্ট) রাতে রাজৈর থানায় লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার তাতীকান্দা গ্রামের কুদ্দুস মিনার ছেলে সৌদি প্রবাসী ইমরান মিনা (৩৫) প্রায় দুই বছর আগে মজিবর সরদারের কাছ থেকে নাগরী ২৮ নম্বর মৌজার বি আর এস খতিয়ান নম্বর ১৫৫৬, প্রস্তাবিত বি আর এস খতিয়ান নম্বর ১৯১১-এর ৪৫০৬ দাগের ১৮ শতাংশ

বদলগাছীতে ডিবির অভিযানে তিনজন আটক
নওগাঁর বদলগাছীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১০ বোতল এসকাফ ফেন্সিড্রিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১১ হাজার ১২০ টাকা জব্দ করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল বদলগাছী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত ৯টার দিকে পিন্ডিরা গ্রামের সিয়ামের ভাই-বোন ট্রেডার্সের টিনের দোকানে দুই ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় পাওয়া যায়।পরে তাদের জিজ্ঞাসাবাদে পরি

বন্দরে পৃথক অভিযানে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ, ১৪ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে করা পৃথক মামলায় দুই যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।শুক্রবার (১৪ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে উপজেলার ফুলহর এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায় মো. আমজাদ হোসেন (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পা

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ভূমি অফিসে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে সবুজ শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। আটক সবুজ শেখ চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়া এলাকার কাছেদ আলীর ছেলে।জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সবুজ শেখ আলমডাঙ্গা ভূমি অফিসে গিয়ে বিভিন্ন গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি ভূমি অফিসের ক

সোনারগাঁয়ে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বুধবার (১২ আগস্ট ) রাতে র্যাব-১১, সিপিসি-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বালুরমাঠ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।র্যাব জানায়, উক্ত স্থানটি মাদক ও ছিনতাইয়ের হট স্পট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে সেখানকা

দীঘিনালায় মাদক সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড
খাগড়াছড়ির দীঘিনালায় মাদক সেবনের দায়ে মো. ইসমাইল হোসেন (২১) নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকায় অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।দীঘিনালা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রশিক নগর এলাকায় মাদক সেবনের সময় ইসমাইল হোসেনকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, দীঘিনালা, খাগড়াছড়ির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারায় দোষী সাব্যস্

মিয়ানমারে পাচার হচ্ছিল ১,৩৬০ বস্তা সিমেন্ট, গ্রেপ্তার ৩
নোয়াখালীর হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। এ সময় তাদের ব্যবহৃত একটি বাল্কহেড জব্দ করা হয়।বুধবার (১২ আগস্ট) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মৌলভীচরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার মো. আবু তাহের (৫৭), ভোলা সদর উপজেলার মো. আলাউদ্দিন (

সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া হত্যা: স্বামী গ্রেপ্তার, মিলেছে চাঞ্চল্যকর তথ্য
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ তানিয়া আক্তার (২৪) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় নিহতের স্বামী সোহাগ মিয়া জুলহাসকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটে গাইবান্ধা থেকে নারায়ণগঞ্জগামী একটি দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পিবিআই নারায়ণগঞ্জ জেলা। বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ।পিবিআই সূত্র জানায়, গত ২৬ জুলাই সকালে স্ত্রী তানিয়া গার্মেন্টসে কাজে গেছেন বলে ত

জমির বিরোধে ১৫০ গাছ কেটে বেড়া-খুঁটি ভাঙার অভিযোগ
পঞ্চগড়ের দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রায় দেড় শতাধিক ফলজ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। একই সঙ্গে জমির সীমানায় থাকা সিমেন্টের খুঁটি তুলে ফেলা এবং জিআই তারের বেড়া কেটে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী সামছুন নাহার।সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা ঢাকাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় মোছা. সামছুন নাহার বাদী হয়ে মো. ইনছান আলীকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জান


