খাগড়াছড়ি মাটিরাঙ্গায় তবলছড়ির-তে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ,পলাতক লম্পট প্রতিবেশী
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তবলছড়ি ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অত্যন্ত ন্যক্কারজনক অভিযোগ পাওয়া গেছে। দাদি বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে এক প্রতিবেশী এই পৈশাচিকতা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত প্রতিবেশী ব্যক্তি পলাতক রয়েছে, আর ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকাবাসী। এমন নেক্কারজনক ঘটনা তবলছড়িতে সংগঠিত হওয়ার খবর পেয়ে, এলাকার সকল কন্যা সন্তানের পরিবার ভয়ে আতঙ্কিত,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় বিরাশিটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। ছোটবেলায় মায়ের বিচ্ছেদ এবং বাবা চট্টগ্রামে পোশাক কারখানায় চাকরি করায় শিশুটি দীর্ঘদিন ধরে দাদির কাছে থেকেই বড় হচ্ছিল। পরিবারের অভিযোগ, গত ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টার দিকে শিশুটি বাড়িতে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী মো. শামছুল আলম (৩৫) ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। ঘটনার সময় শিশুটির দাদি মোল্লাবাজারে বিকাশে টাকা তুলতে গিয়েছিলেন। বাড়ি ফিরে নগ্ন ও কান্নায় ভেঙে পড়া অবস্থায় নাতনিকে দেখে পুরো বিষয়টি জানতে পারেন দাদি।এদিকে গত ৩ অক্টোবর রাতে খবর পেয়ে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৈয়বুর রহমান পুলিশ দল নিয়ে ভুক্তভোগীর বাড়িতে যান। তিনি শিশুটিকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। অপরদিকে অভিযুক্ত শামছুল আলমের বাড়িতে গিয়ে তার ঘরের দরজায় তালা ঝুলতে দেখা যায়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পর ভুক্তভোগী শিশুটির পিতা/পরিবারের পক্ষ থেকে মাটিরাঙা থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়ের করা করেন, পুলিশ ভুক্তভোগীর জবানবন্দি গ্রহণ করে এবং ঘটনার সত্যতা যাচাই করে মামলাটি নথিভুক্ত করে।
মাটিরাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী পলাতক
মাটিরাঙা উপজেলার তবলছড়ি তে চতুর্থ শ্রেণীর ছাত্রী ধ'র্ষ'ন








