সারাদেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

⎙ প্রিন্ট
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, অসত্য ও মানহানিকর তথ্য প্রচার এবং অশ্লীল ও যৌন হয়রানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। 
জিডিতে ডা. সিনথিয়া তাসমিন অভিযোগ করেন, ‘Md Mujahidul Islam’, ‘মনজু বিজয় চৌধুরী’ ও ‘Gen Z. Sreemangal’ নামের ফেসবুক আইডি থেকে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এসব পোস্টে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অশ্লীল ও যৌন হয়রানিমূলক বক্তব্য দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত তথ্য প্রকাশ ও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জিডির তথ্য অনুযায়ী,‘Md Mujahidul Islam’ আইডি থেকে ২৭ সেপ্টেম্বর আনুমানিক রাত ৯টায়,‘মনজু বিজয় চৌধুরী’ আইডি থেকে ৩০ সেপ্টেম্বর দুপুর ২টা ৭ মিনিটে এবং ‘Gen Z. Sreemangal’ আইডি থেকে একই দিন বিকেল ৫টা ১০ মিনিটে পোস্টগুলো করা হয় বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
ডা. সিনথিয়া তাসমিনের অভিযোগ,এসব পোস্টের কারণে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক সম্মান, সামাজিক মর্যাদা এবং পেশাগতভাবে সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সংশ্লিষ্ট পোস্টের লিংক, স্ক্রিনশটসহ ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা হয়েছে বলেও তিনি জিডিতে উল্লেখ করেন।
জিডিতে তিনি সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করে বিষয়টি তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়,অভিযোগটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা ফেসবুক আইডি ও পোস্টগুলোর বিষয়ে যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত করা হচ্ছে। তদন্তে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হলেন ডা. মাহবুবুল আলম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে আইনগত ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
তবে জিডিতে অভিযুক্ত হিসেবে উল্লেখ করা ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ