চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ সিংগীমারী বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ এবং ১০ কেজি ভারতীয় গাঁজা আটক করতে সক্ষম হয়েছে।
অদ্য ০৩ অক্টোবর ২০২৬ তারিখ তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অধীনস্থ সিংগীমারী বিওপির টহলদল ০৫৩০ ঘটিকায় সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংগীমারী পকেট নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ২৯৫ বোতল ভারতীয় এস্কাপ সিরাপ এবং ১০ কেজি ভারতীয় গাঁজা আটক করে। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ১,৫৩,০০০/- (এক লক্ষ তিপ্পান্ন হাজার) টাকা।তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
হাতীবান্ধা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মাদকদ্রব্য আটক