মাদক দ্রব

মান্দায় ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ২

⎙ প্রিন্ট
মান্দায় ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ গ্রেফতার ২
⌖ মান্দা

নওগাঁর মান্দা থানা পুলিশের অভিযানে ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের বেজোড়া হাড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বেজোড়া হাড়িপাড়া গ্রামের শ্রী আশু মালির ছেলে শ্রীকৃষ্ণ মালি (৩২) এবং মৃত তোতা মালির ছেলে শ্রী সুনিল মালি (৪৫)।

পুলিশ জানায়, অভিযানকালে গ্রেফতার দুই ব্যক্তির হেফাজত থেকে ১৫০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ (ওয়াশ) জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মান্দা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ