নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর সিপিএসসি। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) এসআরবি-৫ রাজশাহীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁর মান্দা উপজেলার বেজোড়া গ্রামের একরামুল হকের ছেলে তারেকুল ইসলাম (২৮)। তিনি বর্তমানে নিয়ামতপুর উপজেলার রাউতাড়া গ্রামে বসবাস করেন। অপর দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের মৃত সাফজাল হোসেনের ছেলে পিন্টু রহমান (৫২) এবং একই উপজেলার কবিরাজতলা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে জিয়াউল হক (৪৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানার রাউতাড়া গ্রামে তারেকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায় এসআরবির একটি দল। সেখানে কয়েকজন মাদক ব্যবসায়ী ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৩ লাখ ১৩ হাজার ১০০ টাকা জব্দ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিয়ামতপুরে ৩ লক্ষ ১৩ হাজার টাকা জব্দ, ৫০৬ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-৩
নওগাঁর নিয়ামতপুরে অভিযান চালিয়ে ৫০৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ রাজশাহীর








