মাদক দ্রব

নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাইমদসহ দুই যুবক গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

⎙ প্রিন্ট
নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাইমদসহ দুই যুবক গ্রেপ্তার, অটোরিকশা জব্দ
⌖ নিয়ামতপুর

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ লিটার ৫০০ মিলিলিটার চোলাইমদসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল উপজেলার ছাতরা বাজারের কলাপট্টি চেয়ারম্যান মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে ১০ লিটার ৫০০ মিলিলিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে চোলাইমদ পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহাদেবপুর উপজেলার কর্ণতৈর গ্রামের হাসানুজ্জামানের ছেলে রাব্বি মন্ডল (২৩) এবং একই গ্রামের আকরামের ছেলে সিপন (২৩)।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পরস্পর যোগসাজশে অবৈধভাবে চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পর্কিত সংবাদ