দুর্ঘটনা

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

⎙ প্রিন্ট
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহী নিহত
গোপালগঞ্জের মুকসুদপুরে  বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 নিহত রিপন বেপারী উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রিপন বেপারী বাইসাইকেল যোগে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত রিপন বেপারীকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ মামুন  বলেন, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত সংবাদ