প্রশাসন

ভাঙ্গায় পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

⎙ প্রিন্ট
ভাঙ্গায় পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ভাঙ্গায় পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) ভাঙ্গা বাজারের মনোহরী পট্টি এলাকার লন্ডন ব্রিজের পূর্ব পাশে হাফিজুল মোল্লার দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ৬৯ পিস ইয়াবাসহ মো. মনির মোল্লা (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ভাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মো. ইকবাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মনির মোল্লার কাছ থেকে সবুজ রঙের ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি ফরিদপুরের সালথা উপজেলার ভাবুকদিয়া গ্রামের মো. মাজেদ মোল্লার ছেলে।
অন্যদিকে, একই দিন পশ্চিম সদরদী এলাকায় কাওসার মোল্লার বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবাসহ ননী বালা (২২) ও মো. হৃদয় (১৯) নামে আরও দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ননী বালা রায়পাড়া এলাকার শংকর বালার ছেলে। মো. হৃদয় নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার সেনদী এলাকার লিটনের ছেলে। তিনি বর্তমানে রায়পাড়া সদরদী এলাকায় বসবাস করছিলেন।
পুলিশের তথ্যমতে, তাদের কাছ থেকে হালকা গোলাপি রঙের ৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত সংবাদ