ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামীলীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম মুন্সি ও ডাক্তার মামুনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সাদ্দাম মুন্সি ও ডাক্তার মামুনসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন।শনিবার (৩ অক্টোবর) তারা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিমের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করে।এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল ও ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম,ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা এসময় উপস্থিত ছিলেন।নতুন যোগদানকারীদের বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়। এ সময় তাদের রাজনৈতিক পথচলার জন্য শুভকামনা জানানো হয়।








