জাতীয়

২৫০ মিটারজুড়ে ধস-ফাটল, সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে বন্ধ যান চলাচল

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নির্মাণাধীন ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের একটি অংশে প্রায় ২৫০ মিটারজুড়ে ধস ও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ক্ষতিগ্রস্ত অংশে যান চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ।

⎙ প্রিন্ট

শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সিংলাব-পাকুন্দা এলাকায় একটি আন্ডারপাসের পূর্ব পাশে সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখতে পান স্থানীয়রা। কোথাও আড়াআড়ি ও লম্বালম্বি ফাটল দেখা গেছে, আবার কোথাও সড়কের অংশ দেবে গিয়ে পৃষ্ঠ অসমান হয়ে পড়েছে। পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ওই অংশে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 
এতে সড়কের দুই পাশে যানবাহনের চাপ ও যানজট তৈরি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়। খবর পেয়ে ঢাকা বাইপাস সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক সৈয়দ আসলাম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্ত অংশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 
নির্মাণকাজ শেষ হওয়ার আগেই গুরুত্বপূর্ণ এই সড়কে এত বড় পরিসরে ধস ও ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কী কারণে সড়কটি দেবে গেছে এবং ফাটল সৃষ্টি হয়েছে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পরস্পষ্ট হবে।

সম্পর্কিত সংবাদ