দুর্ঘটনা

ভাঙ্গায় সড়কে ইট ও বালুর পাইপের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, আরোহী আহত

যিনি আহত হয়েছেন, তিনি হলেন আলগি ইউনিয়নের নলিয়া লুৎফার কাজির ছেলে শিপন কাজী (৪৫)।

⎙ প্রিন্ট
ভাঙ্গায় সড়কে ইট ও বালুর পাইপের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, আরোহী আহত
ভাঙ্গায় সড়কে ইট ও বালুর পাইপের কারণে মোটরসাইকেল দুর্ঘটনা, আরোহী আহত
⌖ ভাঙ্গা

ফরিদপুরের ভাঙ্গা এলাকায় বলগেট থেকে বালু সরবরাহ করার জন্য রাস্তার উপরে পাইপ বসানো হয়েছিল, আর সেই কারণেই মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আরোহী আহত হয়েছেন।
 যিনি আহত হয়েছেন, তিনি হলেন আলগি ইউনিয়নের নলিয়া লুৎফার কাজির ছেলে শিপন কাজী (৪৫)।
যা জানা গেছে, আলগি ইউনিয়নের বালিযা গোডাউন, নলিয়া কানার মোড়, নলিয়া মাদ্রাসা এবং নলিয়া কাজীবাড়ী এলাকায় রাস্তার উপর ভিট দিয়ে বালুর পাইপ নেওয়ার সময় পাইপটি উঁচু হয়ে থাকায় মোটরসাইকেলটি তাতে ধাক্কা খেয়ে যায়। এই ধাক্কার ফলে মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।সেখানে চিকিৎসাধীন থাকার সময় তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে গেলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে ফরিদপুরে স্থানান্তর করা হয়, এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, যানবাহন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এমন সড়কের উপর এভাবে ভিট দিয়ে বালুর পাইপ বসিয়ে রাখার কারণে দুর্ঘটনার বড় ঝুঁকি তৈরি হয়েছে। তারা দাবি জানিয়েছেন, বিষয়টি যেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং নিরাপদ ব্যবস্থা নেওয়া হয়।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটমোঃশরীফুল্লাহ জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগটি যাচাই-বাছাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পর্কিত সংবাদ