
মোঃ রিপন শেখ, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বরিশাল-ঢাকা-ফরিদপুর মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মিয়া গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বামনাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর ৪ আসনে সংসদ সদস্য বাবনাতলা বাস স্ট্যান্ড আসে এসময় তিনি রাস্তা মহাসড়ক রাস্তা পারাপারের সময় টেকেরহাটগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মিয়াকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে যায়। দুর্ঘটনায় চেয়ারম্যান সোহাগ মিয়া ও মোটরসাইকেল চালক আহত হন।
পরে আহত চেয়ারম্যানকে ফরিদপুর ৪আসনে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল চেয়ারম্যান কে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেছেন।
আহত চেয়ারম্যানের ভাই চন্দন মিয়া জানান, তাঁর ভাইয়ের শারীরিক অবস্থা তেমন ভালো নয়। ভাঙ্গা থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
শেয়ার করুন-




























































