অপরাধ ও দুর্ণীতি

ভাঙ্গায় বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

⎙ প্রিন্ট
ভাঙ্গায় বাহিনী পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
⌖ ভাঙ্গা
ফরিদপুরের ভাঙ্গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা পৌরসভার চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যবসায়ী মেহেদী হাসান (৩২) ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকার সেকেন্দার শেখের ছেলে। তিনি কম্পিউটার ব্যবসার সঙ্গে জড়িত।মেহেদী হাসানের দাবি, রোববার দুপুরে তিনি ভাঙ্গা বাজারের পূবালী ব্যাংক থেকে ৭ লাখ টাকা উত্তোলন করেন। পরে ওই টাকা নিয়ে ভ্যানে করে মুনসুরাবাদ যাওয়ার পথে চারা বটতলা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তার গতিরোধ করে। এ সময় মাইক্রোবাসে থাকা কয়েকজন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।তিনি আরও জানান, মাইক্রোবাসে তোলার পর তার মুখ কাপড় দিয়ে ঢেকে মারধর করা হয়। একপর্যায়ে তার কাছে থাকা ৭ লাখ টাকা নিয়ে তাকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় তারা।পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন।

সম্পর্কিত সংবাদ