অপরাধ ও দুর্ণীতি

সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

⎙ প্রিন্ট
সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
# মাদক, ফেন্সিডিল, সোনারগাঁও ⌖ সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ আমিন (২৩) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের দেওভোগ শান্তির বাজার এলাকায় মোশারফ হোসেনের বন্ধ ওয়ার্কশপের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানকালে আমিনের কাছ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ২ হাজার ৯০০ মিলিলিটার বা ২.৯ লিটার ফেন্সিডিল রয়েছে।

গ্রেপ্তার মোঃ আমিন নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর এলাকার ইয়াছিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মোঃ ফালান হোসেন এবং মায়ের নাম মোছাঃ জোৎস্না বেগম।

পুলিশের নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনায় আমিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় পূর্বের তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং ২০২৪ ও ২০২৬ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও দুটি মামলা রয়েছে।

পুলিশ জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত সংবাদ