অপরাধ ও দুর্ণীতি

ভাঙ্গায় ঘরের ভেতর যুবকের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

⎙ প্রিন্ট
ভাঙ্গায় ঘরের ভেতর যুবকের ঝু/ল/ন্ত ম/র/দে/হ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁ/স লাগানো অবস্থায় মোশালিন (২০) নামে এক যুবকের ম/র/দে/হ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নি/হ/ত মোশালিনের বাবার নাম মোশারফ শেখ। তাঁর বাড়ি ভাঙ্গা উপজেলা  মুনসুরাবাদ খাপুরা গ্রামের মোশারফ শেখের পুত্র । তিনি ছোটবেলা থেকেই তার নানা বাড়ি চৌকিঘাটা গ্রামে থেকে লেখাপড়া করতেন।পরিবার ও পুলিশে সূত্রে জানা যায়,   বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।স্থানীয় লোকজন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর রুমে কক্ষের থাই গ্লাস দিয়ে ভেতরে তাকিয়ে  ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।খবর পেয়ে এসআই রোমান হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।ভাঙ্গা থানার এসআই রোমান হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে যুবকের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সম্পর্কিত সংবাদ