সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে মান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

⎙ প্রিন্ট
বর্ণাঢ্য আয়োজনে মান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
⌖ মান্দা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মান্দা উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, জলাশয়ে পোনা অবমুক্তকরণ এবং আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে মান্দা উপজেলা যুবদলের সভাপতি মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হকের সঞ্চালনায় আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মকলেছুর রহমান মকে।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের মাননীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর সহধর্মিণী ও মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লায়লা আরজুমান্দ বারী টিপু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা ইউনিয়ন বিএনপি'র সভাপতি প্রভাষক এমদাদুল হক, সাবেক ছাত্রনেতা নূর বক্স মন্ডল, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিন হিল্লোল সহ উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তারা যুবদলের দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত সংবাদ