প্রশাসন

ভাঙ্গা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

⎙ প্রিন্ট
ভাঙ্গা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার

ফরিদপুরের ভাঙ্গা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। শনিবার (৩১ অক্টোবর) তিনি এ পরিদর্শন করেন।এ সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজওয়ান দীপু। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে পুলিশ সুপার সার্কেল অফিসের দাপ্তরিক কার্যক্রম, বিভিন্ন নথিপত্র ও রেজিস্টার পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভাঙ্গা সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ