শোক

সিলেট নগরভবন এলাকায় চুরি, ৬০ হাজার টাকার মোবাইল হারালেন বিশ্বনাথ বিএনপি নেতা

প্রিন্ট
সিলেট নগরভবন এলাকায় চুরি, ৬০ হাজার টাকার মোবাইল হারালেন বিশ্বনাথ বিএনপি নেতা
সিলেট নগরভবন এলাকায় চুরি, ৬০ হাজার টাকার মোবাইল হারালেন বিশ্বনাথ বিএনপি নেতা
সিলেটে রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান থেকে ফেরার পথে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলীর মোবাইল ফোন চুরি হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে তিনি হযরত শাহজাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। বেলা সাড়ে ৩টায় সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে নগরভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।এ অনুষ্ঠানে সিলেট জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ফেরার পথে নগরভবন এলাকায় বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলীর পকেট থেকে তার মোবাইল ফোনটি চুরি করে নিয়ে যায় চোর। ফোনটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।এ ঘটনায় তিনি কিছুটা বিপাকে পড়েছেন বলে জানা গেছে।বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ জানান, উপজেলা বিএনপির সভাপতির ফোন থেকে কাউকে ফোন দিয়ে বিকাশে টাকা চাওয়া হতে পারে। এই নম্বর থেকে ফোন এলে কেউ যেন টাকা লেনদেন না করেন, সেই অনুরোধ জানাচ্ছি।

সম্পর্কিত সংবাদ