শোক

বিশ্বনাথ বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায়

শ্বনাথে বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী (৭৬) আর নেই। গত রোববার বিকালে বার্ধক্যজনিত কারণে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

⎙ প্রিন্ট
বিশ্বনাথ বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন রাষ্ট্রীয় মর্যাদায়


বিশ্বনাথে বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী (৭৬) আর নেই। গত রোববার বিকালে বার্ধক্যজনিত কারণে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তবলপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। গতকাল সোমবার সকালে বিশ্বনাথের তবলপুর মাঝপাড়া মসজিদ প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাযার আগে বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার ভূমি শিহাব বিন কাশেমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রের পক্ষ থেকে জাতির এই বীর সন্তানকে গার্ড অফ অনার ও পুষ্পস্তবক অর্পণ করে।জানাযার আগে প্রশাসনের পক্ষে বিশ্বনাথ উপজেলার নবাগত সহকারী কমিশনার ভূমি শিহাব বিন আমিন বলেন, বীর মুক্তিযোদ্ধা সূর্যসন্তানরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন বলেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।তাঁদের কল্যাণে আজ আমরা মুক্তভাবে চিন্তা ও ভাবনায় জীবন যাপন করতে পারছি; এই ঋণ কখনো শোধ হবার নয়। তাঁদের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা ও সম্মান চিরদিন অক্ষুণ্ন থাকবে। তিনিবীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।তবলপুর পুরান জামে মসজিদের ইমাম মাওঃ তাজুল ইসলামের ইমামতিতে জানাযার নামাজে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা মখদ্দুছ আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল ইসলাম বাদশা, সমাজসেবী সফিক মিয়া, রইছ আলী, জমির আলী, সমাজসেবক আব্দুর রব সরকারসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষ।

সম্পর্কিত সংবাদ