গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খাঁন ইন্তেকাল করেছেন
একান্ন বছরব্যাপী রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটিয়ে আজ রোববার রাত ১টা ২২ মিনিটের সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খাঁন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
একান্ন বছরব্যাপী রাজনৈতিক জীবনের সমাপ্তি ঘটিয়ে আজ রোববার রাত ১টা ২২ মিনিটের সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খাঁন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই আমরা তাঁরই কাছে প্রত্যাবর্তনকারী।। রাতের বেলায় পরিবারের সদস্যরা এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে, রোববার রাত ১টা ২২ মিনিটের সময় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি গোপালগঞ্জ জেলা শহরের থানাপাড়ার বাসিন্দা ছিলেন।তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ও সকল উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি পলাতক ছিলেন।








