জাতীয়

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা, বিচারিক অধিকার নিশ্চিত: জাহেদ উর রহমান
11 Aug 2026

শেখ হাসিনা ফিরলে পূর্ণ নিরাপত্তা, বিচারিক অধিকার নিশ্চিত: জাহেদ উর রহমান

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং বিচারিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার ক্ষেত্রে তার সব ধরনের অধিকার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়ায় আদালত যে সিদ্ধান্ত দেবেন, সেটিই সবাইকে মেনে নিতে হবে।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।জাহেদ উর রহমান বলেন, ‘হাস

এবার ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি সম্মানি
10 Aug 2026

এবার ৮৬ হাজারের বেশি ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি সম্মানি

চলতি ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছে আরও ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা।নতুন করে এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় এই সুবিধার আওতায় আসবেন। চলতি আগস্ট মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।সোমবার (১০ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
10 Aug 2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। তবে সেখানে কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।এর আগে রোববার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
10 Aug 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। বৈঠক শেষে আলোচনার বিষয়বস্তু নিয়ে উভয় পক্ষের পক্ষ থেকে বিস্তারিত জানানো হতে পারে।এর আগে রোববার (৯ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তার একদিন পরই প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ

রাষ্ট্রপতির শপথ আয়োজন ঘিরে ৬ কমিটি গঠন
09 Aug 2026

রাষ্ট্রপতির শপথ আয়োজন ঘিরে ৬ কমিটি গঠন

নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও যথাযথ মর্যাদায় সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।রোববার (৯ আগস্ট) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি সুচারু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।গঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছ

রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি
09 Aug 2026

রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিল বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।রোববার (৯ আগস্ট) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির দুই জ্যেষ্ঠ সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার বিষয়ে দলের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
09 Aug 2026

বাবুনগর মাদ্রাসায় হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে হেলিকপ্টারে করে ফটিকছড়ির পেহেলগাজী দিঘীর মাঠে অবতরণ করেন সরকারপ্রধান। এ সময় স্থানীয় সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।পরে সেখান থেকে সড়কপথে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় পৌঁছান তারেক রহমান। সেখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্

রাঙ্গামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে  আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
09 Aug 2026

রাঙ্গামাটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাঙ্গামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (৯ আগস্ট) সকালে রাঙ্গামাটি পৌরসভা চত্বরে দলীয় নৃত্য ও আলোচনা সভার আয়োজন করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সংগঠন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার পাশাপাশি ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে চুক্তি বাস্তবায়নে দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান

খাগড়াছড়িতে বিশ্ব আদিবাসী দিবসে জেএসএসের র‌্যালি-সমাবেশ
09 Aug 2026

খাগড়াছড়িতে বিশ্ব আদিবাসী দিবসে জেএসএসের র‌্যালি-সমাবেশ

খাগড়াছড়িতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-এমএন লারমা)। এ সময় পার্বত্য অঞ্চলের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়।রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে একটি র‌্যালি বের করে জেএসএস। এতে বিভিন্ন শ্রেণি-পেশার নৃ-গোষ্ঠীর মানুষ অংশ নেন।র‌্যালির আগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে নৃত্য পরিবেশন করেন। পরে র‌্যালিটি শাপলা চত্বর হ

মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
09 Aug 2026

মহেশখালীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে তিনি মাতারবাড়ি পাওয়ার প্লান্টের হেলিপ্যাডে অবতরণ করেন।এ সময় তার সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি।হেলিপ্যাডে অবতরণের পর প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীরা মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নেন। সেখানে মহেশখালীর চলমান ও প্রস্তাবিত উন্নয়ন কর্মকাণ্ডের বি

বাঁশখালীর বন্যা ঠেকাতে খাল খনন ও টেকসই বাঁধ নির্মাণ হবে: দুলু
08 Aug 2026

বাঁশখালীর বন্যা ঠেকাতে খাল খনন ও টেকসই বাঁধ নির্মাণ হবে: দুলু

প্রতিবছর বন্যার দুর্ভোগ থেকে বাঁশখালীবাসীকে রক্ষা করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।তিনি বলেন, দীর্ঘদিন ধরে দখল ও দূষণের কারণে বাঁশখালীর অনেক খাল অস্তিত্ব হারানোর পথে। ফলে স্বাভাবিক বৃষ্টিতেই খালগুলো উপচে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এ পরিস্থিতি থেকে স্থায়ীভাবে উত্তরণের জন্য খালগুলো খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে।শনিবার (৮ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ও পুনর্বাসন কার্যক্রম পর

দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল
08 Aug 2026

দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির জন্য একটি মহল পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের স্বার্থে সবাইকে এ বিষয়ে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যখন দেশকে ধ্বংস