জাতীয়

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারমুখ শপথ আজ সন্ধ্যায়
21 Aug 2026

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চারমুখ শপথ আজ সন্ধ্যায়

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। তাঁদের মধ্যে তিনজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। সরকার ও বিএনপির একাধিক সূত্রের বরাতে জানা গেছে, আজ শুক্রবার সন্ধ্যায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হবে।নতুন মন্ত্রী হিসেবে যাঁদের নাম নিশ্চিতভাবে জানা গেছে, তাঁরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দাল

প্রস্তুত বঙ্গভবন  আজ সন্ধ্যা সাড়ে সাতটায়
21 Aug 2026

প্রস্তুত বঙ্গভবন আজ সন্ধ্যা সাড়ে সাতটায়

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনের দরবার হল প্রস্তুত করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১২ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো আয়োজন পরিচালনা করছে মন্ত্রিপরিষদ বিভাগ।অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।মন্ত্র

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
20 Aug 2026

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সময়মতো উপস্থিতি ও নির্ধারিত রুটিন অনুযায়ী শ্রেণি কার্যক্রম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নির্দেশনা অনুযায়ী, শিক্ষক উপস্থিতির তথ্য প্রতিদিন বিদ্যালয় থেকে ক্লাস্টার, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে পাঠাতে হবে।প্রাথমিক শিক্ষার গুণগত মান বাড়ানো এবং বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ মনিটরিং ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেও এ কার্যক্রম পরিচালিত হচ

রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
20 Aug 2026

রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।কবরস্থানে পৌঁছে প্রধানমন্ত্রী মা-বাবার কবরের পাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।তারেক রহমানের বাবা জিয়াউর রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা। তার মা খালেদা জিয়া তিনবারের সাবেক প্রধানমন্ত

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
20 Aug 2026

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সাফল্য কামনা করেন।অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।তিনি বলেন, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এবং তৃণমূলের মানুষের সঙ্গে দীর্ঘদিন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
20 Aug 2026

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হওয়ার পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচনের ফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।ভোট

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা
20 Aug 2026

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার ৩ কারণ জানালেন রুমিন ফারহানা

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার তিনটি কারণ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনকে ‘অর্থহীন’ ও ‘প্রহসনের’ বলে মন্তব্য করে তিনি বলেছেন, ফল আগে থেকেই নিশ্চিত থাকা, সর্বজনগ্রহণযোগ্য অরাজনৈতিক প্রার্থী না থাকা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির অবস্থানের কারণে তিনি ভোট দেননি।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে গণমাধ্যমের কাছে নিজের অবস্থান ব্যাখ্যা করেন রুমিন ফারহানা।প্রথম কারণ হিসেবে তিনি নির্বাচনের ফল নিয়

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, তারা কারা?
20 Aug 2026

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, তারা কারা?

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, পরিচয় জানা গেছে তিনজনেরদীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ছয়জন সংসদ সদস্য। মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৪৩ জন। তবে ভোট না দেওয়া ছয় এমপির মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় জানা গেছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপ

রিজভীই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
20 Aug 2026

রিজভীই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবির রিজভী বাংলাদেশের রাজনীতিতে বিএনপির একজন পরিচিত ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামী নেতা। দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘ সময় ধরে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। দলীয় কর্মসূচি, সংবাদ সম্মেলন, বিবৃতি ও রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বিএনপির অবস্থান জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা রয়েছে।বিএনপির রাজনীতিতে রিজভীর উত্থান মূলত ছাত্ররাজনীতি ও সংগঠনের তৃণমূল পর্যায়ের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে। দীর্ঘ রাজনৈতিক জী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
20 Aug 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দীর্ঘ ৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে রাষ্ট্রপতি পেল বাংলাদেশ। জাতীয় সংসদে ভোটাভুটিতে ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী-নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৩টি ভোট পড়ে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ হয়। ভোট গণন

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি
19 Aug 2026

বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি

বাংলাদেশ ও কাতার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করতে জ্বালানি এবং অর্থ খাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে নিয়মিতভাবে অগ্রগতি পর্যালোচনা, নতুন সম্ভাবনা চিহ্নিত এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দোহায় উচ্চপর্যায়ের একাধিক বৈঠকের পর মঙ্গলবার এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ। ঢাকায় প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি বাস্ত

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি প্রত্যাহার
19 Aug 2026

নাটোর, গাইবান্ধা ও রংপুরের ডিসি প্রত্যাহার

নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। পরবর্তী পদায়নের জন্য তিন কর্মকর্তাকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।তিন কর্মকর্তাকে প্রত্যাহারের পর পরবর্তী পদায়নের জন্য জনপ্রশ