জাতীয়

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান
26 Aug 2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, শান্তি ও সম্প্রীতির আহ্বান

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে দৈনিক উন্নয়নে বাংলাদেশ পরিবার।মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে শান্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। তাঁর জীবনাদর্শ মানুষকে হিংসা-বিদ্বেষ, অন্যায় ও বিভেদ পরিহার করে সত্য, ন্যায়, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের পথে চলার শিক্ষা দেয়।পবিত্র এই দিনে মহানবী (সা.)-এর আদর্শ ও শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছ

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর
26 Aug 2026

ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর

দেশে ফ্যাসিবাদ যেন আবারও পুনর্বাসিত হতে না পারে এবং ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টিপ্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রত

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী
25 Aug 2026

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে যা বললেন আইনমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলমান আলোচনা ও বিতর্কের মধ্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেই হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিয়োগ ও শপথ গ্রহণে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেন তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে হুমা

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি আসতে পারে দুদিনের মধ্যে
25 Aug 2026

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি আসতে পারে দুদিনের মধ্যে

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আগামী ৩০ ও ৩১ আগস্ট নির্ধারিত সেই সফর অনিবার্য কারণে আপাতত স্থগিত করা হয়েছে। নতুন সফরসূচি আগামী এক থেকে দুই দিনের মধ্যে নির্ধারণ হতে পারে।মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক।জেলা প্রশাসক জানান, ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। তবে অনিবার্য কারণে সেটি স্থগিত করা হয়েছে। দ্রুতই ন

ঢাকার লোডশেডিংয়ে সমন্বয়, গ্রামাঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টন
25 Aug 2026

ঢাকার লোডশেডিংয়ে সমন্বয়, গ্রামাঞ্চলে বিদ্যুৎ পুনর্বণ্টন

রাজধানী ঢাকায় লোডশেডিং ব্যবস্থাপনায় সমন্বয় এনে গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধান সামাল দিতে রাজধানীর পাশাপাশি অন্যান্য শহরেও পরিকল্পিতভাবে লোডশেডিং করে সাশ্রয় হওয়া বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের পরিকল্পনা করা হয়েছে।সংশ্লিষ্টদের মতে, বিদ্যুতের ঘাটতির চাপ তুলনামূলকভাবে গ্রামাঞ্চলে বেশি পড়ায় সরবরাহ ব্যবস্থায় ভারসাম্য আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে কৃষি, সেচ, ক্ষুদ্র ব্যবসা ও দৈনন্দিন জীবনযাত্রায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন বিবেচনায় রে

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস
25 Aug 2026

মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ তরুণ প্রজন্মের জন্য নৈতিকতা, মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য প্রেরণার উৎস হতে পারে। তাঁর সততা, ধৈর্য, সহমর্মিতা, ন্যায়পরায়ণতা ও মানুষের প্রতি ভালোবাসার শিক্ষা অনুসরণের মাধ্যমে তরুণরা নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবীর জীবনাদর্শ নিয়ে আলোচনায় আলেম ও ইসলামী চিন্তাবিদরা তরুণ প্রজন্মের নৈতিক ও মানবিক বিকাশে তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।ইসলামের ইতিহাস অনুযায়ী, মহানবী (সা.) শৈশব ও কৈশোর থেকেই সততা

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির
25 Aug 2026

মহানবী (সা.)-এর আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহনশীলতা, ভালোবাসা ও মানবিকতার আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও অন্যায় পরিহার করে শান্তি, সম্প্রীতি, সাম্য ও মানবিকতার ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান তিনি।মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।রাষ্ট্রপতি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবজাতির ইত

আ. লীগসহ কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ
25 Aug 2026

আ. লীগসহ কোনো দলের নেতাকর্মী অন্যায়ভাবে জেলে থাকবে না: শামা ওবায়েদ

আওয়ামী লীগসহ কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে অন্যায়ভাবে কারাগারে রাখা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে বলেও জানিয়েছেন তিনি।রাজনৈতিক প্রতিহিংসার পরিবর্তে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে শামা ওবায়েদ বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে অন্যায়ভাবে হয়রানি কিংবা কারাবন্দি করা উচিত নয়। একইভাবে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিয়ে দায়মুক্তি

রোববার উঠবেন বঙ্গভবনে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতির
22 Aug 2026

রোববার উঠবেন বঙ্গভবনে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতির

সদ্য শপথ নেওয়া দেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তিনি মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ করেন।শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। এ সময় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তাকে স্বাগত জানানো হয়। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ

মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন
21 Aug 2026

মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম দফায় রদবদল হতে যাচ্ছে। নতুন করে চারজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। তাঁদের মধ্যে একজন আগে প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এবং সংসদ সদস্য সাচিং প্রু জেরী। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সংসদ সদস্

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা  ফখরুল ইসলাম আলমগীর
21 Aug 2026

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক এই পদের শপথ পাঠ করিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মু

ভুল চিকিৎসায়’ মৃত্যু: ছুটে যান
21 Aug 2026

ভুল চিকিৎসায়’ মৃত্যু: ছুটে যান

ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর এক নারীর পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। প্রায় দেড় মাস চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন কনিকা মণ্ডল (৩৫)। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে।শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে কনিকার বাড়িতে যান স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী অভিযোগের সুষ্ঠু তদন্তের আশ্বা