জাতীয়

এবার ঘুরে দাঁড়ানোর পালা, একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন ঘুরে দাঁড়ানোর সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ভঙ্গুর অর্থনীতির মধ্যে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের সাফল্য অনেকাংশে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমের ওপর নির্ভর করছে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির

শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও আকর্ষণীয় শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এর অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ নামে দুটি নতুন পাঠ্যবই যুক্ত করা হবে বলে জানান তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকার একটি হোটেলে ‘খেলায় খেলায় শিখি তথ্যপুস্তক পর্যালোচনা’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষার্থীদের বিদ

রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকার গণপরিবহনে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ‘মহিলা পিংক বাস সার্ভিস’ চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রাজধানীর নয়টি রুটের মোট ১৩৪টি স্টপেজে পর্যায়ক্রমে এ সেবা পরিচালিত হবে। গোলাপি রঙের এসব বাসে চালক, কন্ডাক্টর ও সহকারী হিসেবেও নারীরা দায়িত্ব পালন করবেন।বিআরটিসি জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটগুলোতে ১০টি বাস দিয়ে পিংক বাস সার্ভিসের কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাস এ সেবার আওতায় চল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪৯০ এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় জরিমানা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে ৪৯০টি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে চালু করা হয়েছে স্বয়ংক্রিয় জরিমানা বা ‘অটো ফাইন’ ব্যবস্থা। ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে এ ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে আধুনিক এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটো ফাইন সিস্টেম উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকীকরণের লক্ষ্যে "অটো ফাইন সিস্টেম" উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টার’-এ আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপের বোতাম চেপে এই আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপ

ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার
একটি ভঙ্গুর অর্থনীতি, চাপের মুখে থাকা ব্যাংকিং ব্যবস্থা, উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগে স্থবিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির অভিযোগের ভার নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর আজ পূর্ণ হলো সরকারের প্রথম ছয় মাস। এই ১৮০ দিনের সবচেয়ে বড় অর্জন হয়তো কোনো একক মেগা প্রকল্প নয়; বরং সংকটে থাকা রাষ্ট্রযন্ত্রকে সচল করা, অর্থনীতিতে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা এবং নির্বাচনী প্রতিশ্রুতিকে দৃশ্যমান কর্মসূচিতে

হাসিনা ও পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফর করবেন না তারেক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে অগ্রগতি না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে না বলে জানিয়েছে ঢাকা। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যের বরাতে রোববার (১৬ আগস্ট) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানাপোড়

‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নুরুল করিম। রাষ্ট্রপতি বরাবর লেখা পদত্যাগপত্রটি রোববার (১৬ আগস্ট) অ্যাটর্নি জেনারেলের কাছে জমা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।গত ৩০ জুলাই সুপ্রিম কোর্টের ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১৮০ জনকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদে নিয়োগ দেওয়া হয়। দুই পদ মিলিয়ে মোট ২৬৬ জন আইনজীবী নিয়োগ পান। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ডিএজি ও এএজি পদে এটিই ছিল প্রথম নিয়োগ।ওই নিয়োগে সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পা

পাকুন্দিয়ায় নারীর আলোর মিছিল ও ব্রহ্মপুত্রের জলে রূপালী স্বপ্ন
যেখানে ব্রহ্মপুত্রের শান্ত জলধারা রোদের আলোয় ঝিলমিল করে ওঠে, যেখানে পলিমাটির সুবাসে মিশে থাকে মেহনতি মানুষের জীবনের আশা-আকাঙ্ক্ষা—সেই রূপসী বাংলার বুকে আছড়ে পড়ল উন্নয়ন ও সম্ভাবনার এক নতুন ঢেউ। নারীদের আলোর মিছিলে শামিল করার দৃঢ় অঙ্গীকার নিয়ে উন্মোচিত হলো এক নবতর দিগন্ত। শিক্ষার বাতিঘরকে প্রান্তিক কন্যাকুল থেকে শুরু করে সর্বস্তরে ছড়িয়ে দিতে এবং দেশের অর্ধেক জনগোষ্ঠীকে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত করতে ঐতিহাসিক ঘোষণা এসেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার প্রাঙ্গণ থেকে।রবিবার (১৬ অগাস্ট) দুপুর ১২টায় জাতীয় মৎস্

ইজারা ছাড়াই সরকারি খাস পুকুরে মাছ চাষ! বদলগাছীতে বিএনপি নেতা আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে অভিযোগ
নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাঁপাডাল মৌজায় সরকারি খাস পুকুর ইজারা ছাড়াই মাছ চাষের অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবিব ভুট্টুর বিরুদ্ধে। তাঁর স্ত্রী মিনু আরা পাহাড়পুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।চাঁপাডাল মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪৬৯ নম্বর দাগে প্রায় ৫৮ শতাংশ জমির ওপর পুকুরটির অবস্থান। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ১৪৩৩ থেকে ১৪৩৫ সন মেয়াদে উপজেলার কয়েকটি খাস পুকুর ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। একাধিকবার বিজ্ঞপ্তি ও প্রকাশ্য নিলামের

উৎসবের আলোয় উজ্জ্বল হাওরের প্রবেশদ্বার,আগামীকাল কিশোরগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পলিমাটি ও হাওরের বিস্তৃত জলরাশির জেলা কিশোরগঞ্জে আগামীকাল বসছে এক মহোৎসবের মেলা। বহু প্রতিক্ষীত রাষ্ট্রীয় সফরে আগামীকাল (১৬ অগাস্ট ) ঐতিহাসিক এই জনপদে পদার্পণ করছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম প্রিয় নেতার আগমনকে কেন্দ্র করে সমগ্র জেলাজুড়ে বইছে বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার। নরসুন্দার তীর থেকে শুরু করে হাওরের অবারিত সবুজ—প্রতিটি জনপদ আজ নতুন এক ভোরের আশায় রাজকীয় সাজে সজ্জিত। প্রধানমন্ত্রীর পদার্পণকে অবিস্মরণীয় করে

ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এক্সিলারেট এনার্জির ভাইস প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রেসিডেন্ট রাষ্ট্রদূত (অব.) অতুল কেশপ।বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্য ও বিন


