জাতীয়

চট্টগ্রামে বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামের বন্যাদুর্গত তিন উপজেলা হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট এ সফর চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী। তিনি বলেন, “প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন, বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে।” সফরে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। পাশাপাশি গৃহহারা পরিবারের জন্য সরকারি সহায়তায় নির্মিত নতুন বাড়িও তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে সংশ্লিষ্ট উপজেলা

সরকারি ছুটির দিনেও দায়িত্বে থাকবেন যারা
আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সরকারি ছুটি থাকবে। গত বছর থেকে দিনটি সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এ বছরও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাধারণ ছুটি ভোগ করবেন।তবে এই ছুটির সুবিধা সব শ্রেণির চাকরিজীবীদের জন্য প্রযোজ্য হচ্ছে না। জনস্বার্থে জরুরি সেবা সচল রাখতে হাসপাতাল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, বন্দর, বিমানবন্দর, রেলওয়ে, গণপরিবহন, কারাগার, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ দা

আওয়ামী লীগ বিদেশ থেকে শুধু ‘উঁকি–ঝুঁকি’ দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।তিনি জানান, ৫ আগস্ট উপলক্ষে পুলিশ বাহিনীর জন্য আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। অন্যান্য দিনের মতো সেদিনও পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ের আদালত শর্তসাপেক্ষে তাকে জামিন দিয়েছেন, যাতে তিনি দেশ ত্যাগ করতে না

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্ভোধন করলেন সেনাপ্রধান
আধুনিক শিক্ষার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে নতুন প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।একই অনুষ্ঠানে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য ইনস্টিটিউটের আরও সাতটি শাখার ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন তিনি।উদ্বোধনী বক্তব্যে সেনাপ্রধান

দুর্নীতির অভিযোগে কাশিমপুর ভূমি অফিসের সবাই সাময়িক বরখাস্ত
দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় গাজীপুর মহানগরীর কাশিমপুর ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে অভিযান পরিচালনার পর এ সিদ্ধান্ত নেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপজেলা ভূমি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে কাশিমপুর ভূমি অফিসে আকস্মিক অভিযান চালান জেলা প্রশাসক।অভিযান চলাকালে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন

দেশ পরিষ্কার রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশের প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে পরিবেশ দূষণ অনেকাংশে কমানো সম্ভব। এতে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ নিশ্চিত করা যাবে।সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশ কোনো নির্দিষ্ট শ্রেণি-পেশার মানুষের বিষয় নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের সঙ্গ

এনআইডিতে জন্মতারিখ সংশোধন এবার নিজ এলাকাতেই
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবায় বড় ধরনের পরিবর্তন আনছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জন্মতারিখ সংশোধনের আবেদন আর শুধু কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি হবে না। নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে এসব আবেদন এখন থেকে মাঠপর্যায়ের কর্মকর্তারাই নিষ্পত্তি করতে পারবেন।গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন কমিশনের ১২তম সভা শেষে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন, এনআইডি-সংক্রান্ত সেবাকে আরও সহজ, দ্রুত এবং নাগরিকবান্ধব করতে কমিশন একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ভোটার এলাকা পরিবর্তনের (

জুলাই দমনে অভিযুক্ত ৪১ পুলিশ কর্মকর্তা এখনো দায়িত্বে
জুলাই আন্দোলন দমন, হত্যা ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের একটি বড় অংশ এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আন্দোলন দমনে দায়িত্ব পালনকারী রেঞ্জ, মেট্রোপলিটন ও জেলা পুলিশের ১১৬ জন কর্মকর্তার মধ্যে ৪১ জন এখনো স্বাভাবিক দায়িত্বে রয়েছেন। অনেককে পুলিশ সদর দপ্তর, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেলওয়ে পুলিশ, পুলিশ একাডেমি সারদা, ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় দায়িত্বে থাকা কর্মক

জেলা পরিষদ চেয়ারম্যান-প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের নির্দেশ
রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি সভা এবং অন্যান্য প্রটোকলিক আয়োজনে জেলা পরিষদের প্রশাসক ও চেয়ারম্যানদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করতে ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত)’ কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ৩০ জুলাই এ-সংক্রান্ত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসকের (ডিসি) কাছে পাঠানো হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, রাষ্ট্রীয় অনুষ্ঠান, জাতীয় দিবস, সরকারি স

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ
সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারি সংবেদনশীল ও গোপনীয় তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।মন্ত্রিপরিষদ বিভাগের ই-গভর্নেন্স-২ শাখা থেকে গত ২৮ জুলাই এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। পরে সেটি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে পাঠানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, বর্তমানে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন দাপ্তরিক ক

এমআইএসটি শিক্ষার্থীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে তরুণ উদ্ভাবকেরা। তাদের গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং স্টার্টআপ উদ্যোগকে এগিয়ে নিতে সরকার সবসময় পাশে থাকবে।রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক আন্ডারওয়াটার রোবোটিক ড্রোন নির্মাণ প্রতিযোগিতা ‘মেট আরওভি ইন্টারন্যাশনাল আন্ডারওয়াটার রোবট কম্পিটিশন-২০২৬’-এ বিশ্বচ্যাম্পিয়ন হওয়া মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রীর উপ

এনআইডি সংশোধনে ভোগান্তি কমাতে ইসির নতুন কমিটি
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজভাবে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।রোববার (২ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করতে আবেদনের সঙ্গে দাখিল করা প্রমাণপত্র যাচাই-বাছাইয়ের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)-কে। সদস


