জাতীয়

সত্য ও বস্তুনিষ্ঠতাই সাংবাদিকতার মূল ভিত্তি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাকস্বাধীনতা একটি মৌলিক অধিকার হলেও এর সঙ্গে দায়িত্ববোধের সমন্বয় থাকা প্রয়োজন। ব্যক্তি ভেদে রাজনৈতিক, দার্শনিক ও আদর্শিক অবস্থান ভিন্ন হওয়ায় মতের পার্থক্য থাকবেই। তবে স্বাধীনতার পাশাপাশি দায়িত্বশীল আচরণ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোববার (২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, ক্ষমতা, স্বাধীনতা ও দায়িত্ববোধের মধ্য

দাম কমাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিল সরকার
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আগামীকাল থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু হবে। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে। সরকারের আশা, এ উদ্যোগের ফলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যেই বাজারে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী।বাজার পরিদর্শনে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে ছিলেন বাণিজ্যমন

ঢাকার চারপাশে নৌপথ চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানী ঢাকার চারপাশের নৌপথ পুনরায় সচল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীদূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নদীর নাব্যতা রক্ষা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দিয়েছেন তিনি।রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে ঢাকার চারপাশে নৌপথ চালুর বিষয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সভায় সভাপতিত্বও করেন তিনি।প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান, রাজধানীর চ

এআই দক্ষতায় যুবদের গড়ে তুলতে দেশব্যাপী প্রশিক্ষণ শুরু
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রথম পর্যায়ে দেশের ৬৪ জেলা থেকে নির্বাচিত ১ হাজার ৬০০ প্রশশিক্ষণার্থী এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রোববার (২ আগস্ট) বগুড়ার মম ইন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থ

বন্ধ সীমান্ত বাণিজ্য আবারও সচল করতে চায় মিয়ানমার
প্রায় সোয়া এক বছর বন্ধ থাকার পর বাংলাদেশের সঙ্গে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করতে আগ্রহ প্রকাশ করেছে মিয়ানমার। এ লক্ষ্যে প্রয়োজন হলে প্রাথমিকভাবে সীমিত পরিসরে বা অস্থায়ী ভিত্তিতেও বাণিজ্য শুরু করার প্রস্তাব দিয়েছে দেশটি।রোববার (২ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সো ময়ে এ আগ্রহের কথা জানান। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়।রাষ্ট্রদূত বলেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা সীম

এলপিজিতে ৭০ টাকা দাম বৃদ্ধি, আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর
আগস্ট মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে ১ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।রোববার (২ আগস্ট) বিইআরসির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫২৮ টাকা।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে রিটেইলার পয়েন্টে মূল্য সংযোজন কর (মূসক)সহ নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। নতুন ম

আগামী বছরই শেষ হবে বিএডিসির খাল খনন কর্মসূচি: কৃষিমন্ত্রী
আগামী বছরের মধ্যেই বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) চলমান খাল খনন কর্মসূচি শেষ হবে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ১১৮টি নতুন জাতের ধান কৃষকের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীনে চলমান খাল খনন কর্মসূচি আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে। এ লক্ষ্য অর্জনে সংশ্

সংসদ হবে গণতন্ত্রের কেন্দ্রবিন্দু: ভারপ্রাপ্ত স্পিকার
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান জাতীয় সংসদকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাঁর ভাষায়, দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি চোখ এখন সংসদের কার্যক্রমের দিকে নিবদ্ধ। জনগণ চায়, সংসদ সদস্যরা জ্ঞানভিত্তিক আলোচনা, গঠনমূলক সমালোচনা এবং যুক্তিনির্ভর বিতর্কের মাধ্যমে এমন সিদ্ধান্ত নেবেন, যা দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।কায়সার কামাল বলেন, বর্তমান সংসদের প্রতিটি অ

বাংলাদেশে বিনিয়োগের নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র
ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছেন, বাংলাদেশে বিনিয়োগে ক্রমেই আগ্রহ বাড়ছে মার্কিন ব্যবসায়ীদের। এ আগ্রহকে বাস্তবে রূপ দিতে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফরে এসে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন।শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার ক

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩১
রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৩টি মামলা দায়েরের পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।শনিবার (১ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগ থেকে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৩৪ জন, তেজগাঁও বিভ

সাংবাদিকতা যেন আর পিআরের হাতিয়ার না হয়: মুশফিকুল
বাংলাদেশে এখন আগের চেয়ে অনেক বেশি মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, স্বাধীনতার অর্থ কখনোই যা ইচ্ছা তাই বলা নয়। রাজনীতি হোক বা জনপরিসর, ভাষা ব্যবহারে সংযম ও সুবিবেচনার পরিচয় দেওয়া সবার দায়িত্ব।শুক্রবার (৩১ জুলাই) রাজধানীতে লেখক ড. মোবাশ্বের হাসানের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রাষ্ট্রদূত বলেন, "যে ভাষা আমরা নিজেদের পরিবারে ব্যবহার করি না, ড্রইংরুমে ব্যবহার করি না, সেই ভাষা কেন রাজনীতিতে ব্যবহার করব? ভাষা ও

তারেক রহমানের সঙ্গে মার্কিন দূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের বিষয়টিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষ আঞ্চলিক স্থিতিশীলতা, মানবিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুত


