জাতীয়

জাতিসংঘে জলবায়ু ন্যায্যতা আদায় ও পাটপণ্যের সুফল তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রিন্ট
জাতিসংঘে জলবায়ু ন্যায্যতা আদায় ও পাটপণ্যের সুফল তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘে জলবায়ু ন্যায্যতা আদায় ও পাটপণ্যের সুফল তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
# শামা ওবায়েদ


জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই ভাষণে জলবায়ু পরিবর্তনের সংকট ও এর প্রভাব মোকাবেলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP-31)-এ অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের উপকারিতা আন্তর্জাতিক মহলে তুলে ধরবে বাংলাদেশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশ জলবায়ু কূটনীতির মাধ্যমে কীভাবে ন্যায্যতা আদায় করবে' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
রাজনৈতিক সদিচ্ছা ও নতুন উইং গঠনপূর্ববর্তী সরকারের সঙ্গে বর্তমান সরকারের পার্থক্য তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আগের সরকারের কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল না। আমাদের সরকারের স্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে বলেই প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আলাদা জলবায়ু উইং খোলা হয়েছে। এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ডেডিকেটেডভাবে কাজ করছে।"
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী ইতোমধ্যে বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি শুরু করেছেন, যা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
যুক্তরাষ্ট্র সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণআগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তার নিউইয়র্কে অবস্থান করার কথা রয়েছে। সফরকালে আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ঐতিহাসিক ভাষণ দেবেন তিনি।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, প্রধানমন্ত্রীর এই ভাষণে জলবায়ু পরিবর্তনসহ দেশের সার্বিক চিত্র উঠে আসবে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় ও বাংলাদেশের জনগণের কাছে বর্তমান সরকারের অবস্থান ও রাজনৈতিক প্রতিশ্রুতি প্রতিফলিত হবে।
কপ-৩১ ও বাংলাদেশের পরিকল্পনাআগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য কপ-৩১ (COP-31) সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ ও প্রস্তুতির কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সম্মেলনে আমাদের প্রধান লক্ষ্যগুলোর একটি হলো—জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে নারী ও শিশুদের চরম দুর্দশার চিত্র আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা। দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী ও শিশুদের সুরক্ষায় আমাদের করণীয় এবং বৈশ্বিক সহায়তা অর্জনের বিষয়টি জোরেশোরে উপস্থাপন করা হবে।
এছাড়াও, বৈশ্বিক উষ্ণতা ও প্লাস্টিক দূষণ রোধে পাটজাত পণ্যের বহুমাত্রিক উপকারিতা এবং এর ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে বাংলাদেশ।

সম্পর্কিত সংবাদ