জাতীয়

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ মারা গেছেন
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ মারা গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতাল কর্তৃপক্ষ রাত পৌনে ১২টার দিকে তৌফীক নাওয়াজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণসহ বিস্তারিত তথ্য জানানো হয়নি।তৌফীক নাওয়াজ দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। ২০১৯ সালে ব্রেইন স্ট্রোকের পর তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। সে সময় ঢাকার একটি হাসপাতালের নিবি

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী
সমাজের প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সামান্য করে সহযোগিতার হাত বাড়ালে বড় ধরনের অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগে বেসরকারি খাত এগিয়ে এলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সিলেট বিভাগের চা-বাগান শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বেসরকারি প্রতিষ্ঠানের করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো হালনাগাদ তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এই মুহূর্তে কোনো হালনাগাদ তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সফর চূড়ান্ত হলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই এ বিষয়ে জানানো হবে বলে উল্লেখ করেন তিনি।মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রীর ভারত সফরের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর নিয়ে কোনো আপডেট আমার কাছে নেই। প্রধানমন্ত্রীর সফর যখন যে দেশে ঠিক হবে, তার অফিস থেকে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির চার সদস্যের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটিতে নবনিযুক্ত চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ।মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সাক্ষাতে নবনিযুক্ত চার স্থায়ী কমিটির সদস্যের পাশাপাশি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।এর আগে মঙ্গলবার সকালে নবনিযু

কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে তিনি ঢাকা ত্যাগ করেন। তার নেতৃত্বে সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এ সফরে অংশ নিচ্ছে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্

এনবিআর ভেঙে হচ্ছে দুই স্বতন্ত্র প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি স্বতন্ত্র ও স্বচ্ছ প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। নতুন কাঠামোয় একটি প্রতিষ্ঠান রাজস্ব নীতি প্রণয়নের দায়িত্ব পালন করবে, অন্যটি কাজ করবে রাজস্ব ব্যবস্থাপনা ও আদায় নিয়ে।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ দেওয়া বক্তব্যে তিনি সরকারের এ সিদ্ধান্তের কথা জানান।অর্থমন্ত্রী বলেন, নতুন কাঠামোয় ‘রাজস্ব নীতি বিভাগ’ সরকারের থিংক ট্যা

‘বাংলাদেশ জেল’-এর নাম বদলে হচ্ছে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’
‘বাংলাদেশ জেল’-এর নাম পরিবর্তন করে ‘কাস্টোডিয়াল অ্যান্ড কারেকশন সার্ভিস’ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কারা ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে কারা বিভাগের আইন ও বিধিবিধান যুগোপযোগী করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।কারা মহাপরিদর্শক বলেন, কারা ব্যবস্থাপনাকে আধুনিক ও সময়োপযোগী করতে বিদ্যমান আইন ও বিধিবিধান সংস্কারের কাজ চলছে। এর

বিদেশিদের ব্যাংক হিসাব খোলায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈধ ও হালনাগাদ ওয়ার্ক পারমিট থাকা বিদেশি নাগরিকরা প্রচলিত গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি (KYC) বিধি মেনে ব্যাংক হিসাব খুলতে পারবেন। ‘এ৩’ ভিসার পাশাপাশি অন্যান্য কর্মসংস্থানভিত্তিক ভিসায় কর্মরত বিদেশিদের ক্ষেত্রেও এ নির্দেশনা প্রযোজ্য হবে।মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করা হয়। নির্দেশনাটি বাস্তবায়নে দেশের

রোহিঙ্গাদের ‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান করল ঢাকা
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করার মিয়ানমারের দাবি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, রোহিঙ্গারা নিজস্ব জাতিগত পরিচয়সম্পন্ন জনগোষ্ঠী; তাদের ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা সঠিক নয়।মঙ্গলবার (১৮ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোর সঙ্গে বৈঠকে বাংলাদেশের এ অবস্থান তুলে ধরেন মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালক তৌফিক-উর-রহমান।বৈঠকে গত ১৫ আগস্ট মিয়ানমারের পররাষ্ট্র

বাড়লো ৫ ধরনের সরকারি ভাতার আবেদনের সময়
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বাড়িয়েছে সমাজসেবা অধিদপ্তর। সফটওয়্যার, ইন্টারনেট ও বিদ্যুৎ সমস্যার কারণে নির্ধারিত সময়ে অনেকেই আবেদন করতে না পারায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত নতুন করে সুযোগ দেওয়া হয়েছে।সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখা থেকে গত ১৫ আগস্ট এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মো. মোশাররফ হোসেন।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছর

দুর্যোগ মোকাবিলায় ১২ উপকূলীয় জেলায় ১২ স্পিডবোট হস্তান্তর
নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট: দুর্যোগকালীন সময়ে জরুরি যোগাযোগ ও উদ্ধার কার্যক্রম আরও জোরদার করতে দেশের ১২টি উপকূলীয় জেলার জন্য একটি করে মোট ১২টি উদ্ধারকারী স্পিডবোট হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় নারায়ণগঞ্জের বন্দরে গোল্ডেন ফাইবারগ্লাস লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব স্পিডবোট সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের কম্পোনেন্ট-২ ও ৩-এর আওতায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে স্পিডবোটগুলো সরবরাহ কর

AI দিয়ে ধরা হবে ট্রাফিক আইন ভঙ্গ
সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলে এখন আর শুধু পুলিশের নজরে পড়ার বিষয় নয়; কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমেও শনাক্ত হবে অনিয়ম। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এআইভিত্তিক অটোমেটিক ফাইন ব্যবস্থা।নতুন ব্যবস্থায় মহাসড়কে স্থাপন করা ক্যামেরার মাধ্যমে যানবাহনের বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করার পরিকল্পনা রয়েছে। নির্ধারিত গতিসীমা অতিক্রম, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য, উল্টো পথে গাড়ি চালানো কিংবা নিয়মবহির্ভূত ওভারটেকিংয়ের মতো অনিয়ম প্রযুক্তির মাধ্


