জাতীয়

চিকিৎসা শেষে দেশে ফিরলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাতে তিনি দেশে পৌঁছান। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।সম্প্রতি সিঙ্গাপুরের একটি হাসপাতালে ধর্মমন্ত্রীর হিপ জয়েন্ট প্রতিস্থাপন অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাভাবিক হাঁটাচলাও শুরু করেছেন তিনি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকি

পুলিশের শীর্ষ পদে বড় রদবদল
বাংলাদেশ পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার (এসপি) ও উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। এ দফায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৩ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) ম

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, পর্যাপ্ত গ্যাস সরবরাহ না হলে বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন সংকট তৈরি হয়। এ পরিস্থিতি সামাল দিতে একটি কৌশল নেওয়া হয়েছে, যা মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর করা হয়েছে। এর ফলে বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করছেন তিনি।বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।তিনি জানান, বঙ্

বাংলাদেশ রেলের জন্য ভারতের ১৯ কোচ প্রস্তুত
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) তৈরি করেছে ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক। বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই রেকের রোল আউট হওয়ার কথা রয়েছে।ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।প্রথম রেকে থাকছে তিনটি এসি স্লিপার কোচ, তিনটি এসি চেয়ার কোচ, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের সুবিধা ও পরিচালনাগত প্রয়োজন বিবেচনায় নিয়ে বিশেষ নকশায় তৈরি করা হয়েছে এসব কোচ।যাত্রীদের আরাম ন

‘র’-প্রধানের বাংলাদেশ সফর নিয়মিত কার্যক্রমের অংশ: জাহেদ উর রহমান
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর প্রধানের বাংলাদেশ সফরকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করেছে সরকার। দুই দেশের সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এ ধরনের সফর হয়ে থাকে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে হলে ভারতকে ফ্যাসিস্ট আমলের চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ভারতের সম্মান দেখ

রূপগঞ্জে মামলার জেরে বাড়ি-স্কুলে ভাঙচুর, বিএনপি নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মারধরের ঘটনায় মামলা করার জেরে এক নারী স্কুল পরিচালকের বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে হামলাকারীদের পক্ষ নেওয়া ও ওই নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে।এসব ঘটনার প্রতিবাদে সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরাবো এলাকায় মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।মানববন্ধনে ভুক্তভোগ

দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপির সদস্যপদ বাতিল: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংসদ সদস্যদের সদস্যপদ বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, এ নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। ফলে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না।মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত প্রস্তুতিমূলক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর হবে। দলের সিদ্ধান্তে

২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে। ওই দিন বিকেল ৩টায় সংসদের অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় দেওয়া ক্ষমতাবলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আগামী ২৭ আগস্ট, বৃহস্পতিবার বিকেল ৩টায় সংসদ কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন।এর আগে ত্রয়

দেশি গ্যাস না বাড়ালে জ্বালানি সংকট কাটবে না: প্রতিমন্ত্রী
কক্সবাজারের মহেশখালীতে এক্সেলারেট এনার্জি পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালটি পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনতে সেটি আবারও সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। তবে শিল্প, বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে যাতে কম প্রভাব পড়ে, সে বিষয়টি বিবেচনা করে টার্মিনাল বন্ধের সময় নির্ধারণ করা হবে।মঙ্গলবার (১১ আগস্ট) ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।তিনি বলেন

দারিদ্র্যজয়ের নতুন প্রভাত, কিশোরগঞ্জ থেকে শুরু হচ্ছে ৪১ লাখ পরিবারের ভাগ্যবদল, ১৬ আগস্টে স্বপ্নের 'ফ্যামিলি কার্ড'।
ভোরের আলো তখনো পুরোপুরি ফুটেনি। হাওরের বুক চিরে জেগে ওঠা রুপালি জলের রেখায় কেবল ভাসে নতুন দিনের বার্তা। এমনই এক মাহেন্দ্রক্ষণে বাংলা মায়ের কোলজুড়ে বাজতে চলেছে এক নতুন সম্ভাবনার সুর—যা বিষাদের কালো মেঘ সরিয়ে কোটি কোটি প্রদীপে জ্বালাবে আলোর শিখা। অর্থাভাবের কন্টকময় পথে হাঁটতে থাকা পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবার নেমে আসছে রাষ্ট্রের ভালোবাসার স্পর্শ। চলতি বছরই দেশের ৪১ লাখ অসহায় পরিবারের হাতে পৌঁছে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’। আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের ঐতিহাসিক পল্লীভূমি থেকে সূচনা

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন তারেক রহমান
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ই দলের প্রার্থীর নাম জানানো হবে।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনের সচিবের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ হুইপ নুরুল ইসলাম মণি।তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে সংসদ সদস্যরা দ

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতিমূলক সভা
রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সংসদের কেবিনেট কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও লজিস্টিক সহায়তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।সভায় ভারপ্রাপ্ত স্পিকার বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ একটি ঐতিহাস


