জাতীয়

ডেমরায় বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাজধানীর ডেমরার সারুলিয়া বকুলতলা এলাকার একটি বাসা থেকে লাকি নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

⎙ প্রিন্ট

এর আগে মঙ্গলবার বেলা ১১টার দিকে ওই এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বোন ডলি জানান, লাকির আগে রেজাউল নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল। ওই সংসারে তার ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে। আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর গত ৬ সেপ্টেম্বর কাজের উদ্দেশ্যে ঢাকায় আসেন লাকি।

পরিবারের ভাষ্য অনুযায়ী, পরে থানা-পুলিশের মাধ্যমে তারা জানতে পারেন, ঢাকায় আসার পর লাকি তার আগের স্বামীর বন্ধু আশরাফুলকে বিয়ে করেন এবং ডেমরার একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানেন না পরিবারের সদস্যরা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার ভোর ৩টা থেকে ৫টার মধ্যে কোনো একসময় পারিবারিক কলহের জেরে বাসার বারান্দার একটি ছোট কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে লাকি আত্মহত্যা করেছেন।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের পাশাপাশি মরদেহ উদ্ধার করা হয়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সম্পর্কিত সংবাদ