নির্বাচন

ওসমানীনগরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মাওলানা আব্দুল মুকিত শাহীন

⎙ প্রিন্ট
ওসমানীনগরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মাওলানা আব্দুল মুকিত শাহীন
সংগৃহীত
⌖ ওসমানী নগর
ওসমানীনগরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান মাওলানা আব্দুল মুকিত শাহীন
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও মানবাধিকারকর্মী মাওলানা আব্দুল মুকিত শাহীন। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, মানবাধিকার রক্ষা, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নসহ উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ লক্ষ্যে উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, পরামর্শ ও সমর্থন কামনা করেছেন।
১৯৮৯ সালে ওসমানীনগর উপজেলার ভাড়েরা মাধবপুর স্কলার্স বাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা আব্দুল মুকিত শাহীন। তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য(এম.এ), রাষ্ট্রবিজ্ঞানে(এম.এস.এস), আইনে(এল.এল.বি)এবং ইসলামী শিক্ষায় হাদিসে মাস্টার্স (এম.এ) সহ বিভিন্ন ডিগ্রি অর্জনের পাশাপাশি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব দ্যা ওয়েস্ট অব স্কটল্যান্ড থেকে এম.বি.এ ডিগ্রি লাভ করেন।
তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার সাবেক ইনভেস্টিগেশন সেক্রেটারি ও আজীবন সদস্য, রোটারি ক্লাব অব সিলেট গ্রীনভিউয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট, ফাইভ স্টার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সেভ দ্য নেচার অব বাংলাদেশের ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সংস্থার উপদেষ্টা এবং ওসমানীনগর প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য , পাশাপাশি কবিতা ও কলাম লেখালেখির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন।
মাওলানা আব্দুল মুকিত এক বার্তা তে জানান তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে শিক্ষার মানোন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাদক প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং অসহায় মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। একই সঙ্গে উপজেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ওসমানীনগরকে একটি শিক্ষিত, মানবিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি সর্বস্তরের মানুষের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ