
আসন্ন ৩নং সগুনা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ সোহেল রানা (তানহা)।শনিবার (২১ নভেম্বর) বিকেলে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তন থেকে দলীয় নেতা-কর্মী ও বিপুল সংখ্যক সমর্থককে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মনোনয়ন ফরম সংগ্রহ শেষে এক প্রতিক্রিয়ায় সোহেল রানা (তানহা) বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দলের দুর্দিনে রাজপথে থেকে সাধারণ মানুষের পাশে কাজ করার চেষ্টা করেছি। দল যদি আমাকে মূল্যায়ন করে মনোনয়ন দেয়, তবে সগুনা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মকভাবে কাজ করব।"সাবেক এই ছাত্রনেতার মনোনয়ন ফরম সংগ্রহের খবরে সগুনা ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশা, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্ব হিসেবে সোহেল রানা (তানহা) দলীয় মনোনয়ন পেলে আসন্ন নির্বাচনী মাঠে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।
শেয়ার করুন-



























































