খালেদা জিয়ার সাজে বাবার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করল ছোট্ট মেয়ে

খালেদা জিয়ার সাজে বাবার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করল ছোট্ট মেয়ে
প্রিন্ট

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ১নং রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আফছার উদ্দিন।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে উল্লাপাড়া বিজ্ঞান কলেজ সংলগ্ন এবিসি মাঠে মনোনয়ন ফরম বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের হাত থেকে ১নং রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান পদের মনোনয়ন ফরম নেন আফছার উদ্দিন। এ সময় তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উৎসাহ দেখা যায়।

ফরম সংগ্রহের আয়োজনে সবচেয়ে বেশি নজর কাড়ে আফছার উদ্দিনের একমাত্র মেয়ের উপস্থিতি। সে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজে বাবার সঙ্গে মাঠে আসে। সঙ্গে ছিলেন তাঁর নিজ গ্রামের কয়েকজন মুরুব্বি। ছোট্ট মেয়ের এমন সাজ ও উপস্থিতি উপস্থিত নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে আবেগের সৃষ্টি করে।স্হানীয়  বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, আফছার উদ্দিন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সমর্থকদের দাবি, দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকার কারণে অতীতে তাঁকে নানা প্রতিকূলতা ও হয়রানির মুখে পড়তে হয়েছে। স্থানীয়দের মতে, সামাজিক কর্মকাণ্ড ও নিয়মিত যোগাযোগের কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে।মনোনয়ন ফরম নেওয়ার পর আফছার উদ্দিন জানান, দলীয় কর্মীদের অবদান ও এলাকার মানুষের প্রত্যাশা বিবেচনায় তিনি মনোনয়ন পাবেন বলে আশাবাদী। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রামকৃষ্ণপুর ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার কথা জানান তিনি। বর্তমানে তিনি দলীয় মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।
শেয়ার করুন-