তাড়াশে মাগুরা বিনোদ ইউপি ভোটে জিয়াউর রহমানের দলীয় মনোনয়ন ফরম জমা

তাড়াশে মাগুরা বিনোদ ইউপি ভোটে জিয়াউর রহমানের দলীয় মনোনয়ন ফরম জমা
প্রিন্ট

আসন্ন ৪ নম্বর মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান (জিয়া)। বুধবার (২৫ নভেম্বর)সকালে তিনি তাড়াশ ঈদগাহ মাঠ থেকে একটি মিছিল বের করেন এবং পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতৃবৃন্দের কাছে মনোনয়নপত্র জমা দেন।মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় মাগুরা বিনোদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও বাড়তি উদ্দীপনা লক্ষ্য করা যায়।মনোনয়ন ফরম জমা দেওয়ার পর জিয়াউর রহমান (জিয়া) বলেন, দলের দুঃসময়ে তিনি রাজপথে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। দলীয় মনোনয়ন পেলে মাগুরা বিনোদ ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়নে রূপান্তর করার অঙ্গীকার করেন তিনি।তিনি আরও জানান, মনোনয়ন ফরম জমা দেওয়ার পর ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা, তিনি দলীয় মনোনয়ন লাভ করলে নির্বাচনী মাঠে জোরালো ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৪ নম্বর মাগুরা বিনোদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।
শেয়ার করুন-