দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২১ জানুয়ারি ২০২৭ থেকে পাঁচ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সভা শেষে এ সিদ্ধান্ত জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি ২০২৭। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার জানান, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে আনুমানিক চার হাজার তিনশ ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের উপযোগী। এসব ইউনিয়নের নির্বাচন আগামী ২৭ মের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।
তবে কমিশন কেন্দ্রীয়ভাবে প্রতিটি ইউনিয়নের বিস্তারিত নির্বাচনি তফসিল ঘোষণা করবে না।
সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা








