রাজনীতি

সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্যের বিষয়ে ব্যখ্যা প্রদান সম্পর্কিত কারণ দর্শানোর নোটিশ

⎙ প্রিন্ট
সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্যের বিষয়ে ব্যখ্যা প্রদান সম্পর্কিত কারণ দর্শানোর নোটিশ
⌖ বান্দরবান সদর
প্রাপক,জনাব থোয়াইচিং মং শাকসদস্য, স্থায়ী কমিটি,ও প্রধান সমন্নয়কারীসিএইচটি সম্প্রীতি জোট।
সাম্প্রতিক সময়ে আপনার সকল কর্মকান্ড পর্যবেক্ষণ পূর্বক আপনার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে যে, ইতিমধ্যে আপনি ঢালাওভাবে বাংলাদেশের সকল হিন্দু ও চাকমা সম্প্রদায়কে উদ্দেশ্য করে আপত্তিকর ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহার করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সকল হিন্দু শিক্ষার্থীদের ‘র’-এর এজেন্ট অথবা ইন্ডিয়ার দালাল হিসেবে আখ্যায়িত করেছেন।
আপনার এ ধরনের বক্তব্য সংগঠনের আদর্শ, নীতি, শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী বলে প্রতীয়মান হয়। এ ধরনের বক্তব্য সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করতে পারে।
অতএব, উল্লিখিত অভিযোগের বিষয়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা তা আগামী ৩ (তিন) দিনের মধ্যে সিএইচটি সম্প্রীতি জোট কেন্দ্রীয় স্থায়ী কমিটির সভাপতি বরাবর আপনার লিখিত বক্তব্য ও সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
নির্ধারিত সময়ের মধ্যে আপনার লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র ও প্রচলিত সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
আদেশক্রমে,ইঞ্জি:শাহাদাৎ ফরাজী সাকিব চেয়ারম্যান সিএইচটি সম্প্রীতি জোট স্থায়ী কমিটি

সম্পর্কিত সংবাদ