স্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে মশারি নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে লাল সবুজ সোসাইটি

ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ থেকে মানুষকে সচেতন করতে নীরব মানববন্ধন

⎙ প্রিন্ট
ডেঙ্গু প্রতিরোধে মশারি নিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে লাল সবুজ সোসাইটি
ছবিঃ প্রতিনিধি।
# অবস্থান কর্মসূচি ⌖ নারায়নগঞ্জ সদর
ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং মশাবাহিত এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন করতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মশারি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে লাল সবুজ সোসাইটি।
শুক্রবার (৩০ অক্টোবর) আয়োজিত এ প্রতীকী কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ক্রমবর্ধমান ঝুঁকি এবং জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব তুলে ধরা হয়। কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকদের মতে, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশারি ব্যবহার, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মতো পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এসব বিষয়ে নিজে সচেতন হওয়ার পাশাপাশি পরিবারের সদস্য ও প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকেরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই হতে পারে প্রথম পদক্ষেপ। ব্যক্তিগত সতর্কতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব।

সম্পর্কিত সংবাদ