দুর্ঘটনা

সীতাকুণ্ডের কুমিরায় বাস দু/র্ঘ/ট/নায় IIUC ছাত্রী মাইশা মুশফিরাতের মৃ/ত্যু

সড়ক দুর্ঘটনায় (IIUC)শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মৃত্যু

⎙ প্রিন্ট
সীতাকুণ্ডের কুমিরায় বাস দু/র্ঘ/ট/নায় IIUC ছাত্রী মাইশা মুশফিরাতের মৃ/ত্যু
⌖ চট্টগ্রাম
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, আহত ২
নিজস্ব প্রতিবেদক, সীতাকুণ্ড (চট্টগ্রাম):
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মাইশা মুশফিরাত (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ডালাস পেট্রোল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুশফিরাত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। তাঁর বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটতাকিয়া এলাকায়।
প্রাথমিকভাবে জানা গেছে, মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির যানবাহনের ধাক্কায় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হন। এতে তিনজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাইশার মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে এবং মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করেছে বলে জানা গেছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কে নিরাপদ পারাপারের ব্যবস্থা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
একজন তরুণ শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্পর্কিত সংবাদ