দুর্ঘটনা

বন্দরে ঘরের দরজা আটকে বিপাকে ১৮ মাসের শিশু, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার

বন্দরে আমিন আবাসিক এলাকায় ১৮ মাসের শিশু নিজে নিজে দরজা আটকিয়ে বিপাকে শিশু

⎙ প্রিন্ট
বন্দরে ঘরের দরজা আটকে বিপাকে ১৮ মাসের শিশু, ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার
ছবিঃ প্রতিনিধি।
# আটকে পরা শিশু উদ্ধার ⌖ বন্দর
নারায়ণগঞ্জের বন্দরে বাসার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে আটকে পড়ে ১৮ মাস বয়সী এক শিশু। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টা ২৮ মিনিটে বন্দরের আমিন আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তাসফিয়া নামের ১৮ মাস বয়সী শিশুটি একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় একটি কক্ষের ভেতর থেকে দরজার সিটকিনি লাগিয়ে দেয়। পরে আর দরজা খুলতে না পারায় শিশুটি কক্ষের ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
স্টেশন অফিসার সঞ্জয় খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা মাত্র দুই মিনিটের মধ্যে শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ২৯ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয় এবং ৫টা ৩১ মিনিটে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

সম্পর্কিত সংবাদ