দুর্ঘটনা

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

⎙ প্রিন্ট
ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত
⌖ ভাঙ্গা

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি ঢাকার দোহার থানার শাইনপুকুর তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি গোপালগঞ্জের উদ্দেশে রওনা হন হিটলার বিশ্বাস। পথে ভাঙ্গার বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতপরিচয় বাস তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, মোটরসাইকেল ও সার্বিক পরিবহন নামের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্পর্কিত সংবাদ