জাবেদ রেজার সাথে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

জাবেদ রেজার সাথে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
প্রিন্ট
বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র জাবেদ রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।শুক্রবার (৬ই নভেম্বর) বান্দরবানে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি নেতা জাবেদ রেজা।সাক্ষাতকালে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে বান্দরবানের সাংবাদিক সমাজ বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখবে এবং পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নমূলক অগ্রযাত্রায় প্রশংসনীয় ভূমিকা পালন করবে।সাক্ষাতকালে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. নাছিরুল আলম এবং সাধারণ সম্পাদক এন এ জাকির সহ কমিটির অপরাপর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।মতবিনিময়কালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, পার্বত্য বান্দরবান জেলার সমস্যা, সম্ভাবনা ও সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের কথা দেশবাসীর সামনে সঠিকভাবে তুলে ধরতে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সাংবাদিকরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। তারা প্রেসক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা ও পেশাগত মানোন্নয়নে জেলা বিএনপি সহ সকল মহল থেকে গঠনমূলক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।সৌজন্য সাক্ষাৎ শেষে জাবেদ রেজা নবনির্বাচিত কমিটির সকল কর্মকর্তা ও সদস্যকে শুভকামনা জানান। এ সময় স্থানীয় রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন-