গালাচিপায় নতুন কুঁড়ি স্পোর্টস -২ সিরিজ সরাসরি সম্প্রচার।

গলাচিপায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২' সিরিজ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, যুক্ত উপজেলা প্রশাসন।

গলাচিপায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২' সিরিজ উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, যুক্ত উপজেলা প্রশাসন।
প্রিন্ট

পটুয়াখালীর গলাচিপায় সারাদেশের সঙ্গে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২' সিরিজ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে যুক্ত হয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ ভবনের হলরুমে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।অনুষ্ঠানে গলাচিপা  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন  আবু জর মো: ইজাজুল হক (ইউএনও) মহোদয় । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।‘নতুন কুঁড়ি স্পোর্টস -২’ কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরি করা। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার নিয়মিত অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ, দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে।সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। ভবিষ্যতে তারাই জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করবে। শিক্ষার্থীদের মেধা, মনন ও ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস -২' সিরিজের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন উপস্থিত সকলে।
শেয়ার করুন-