ঢাকা    বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেসি ফোরামে বক্তা হচ্ছেন এনসিপি দপ্তর সম্পাদক

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১৩ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেসি ফোরামে বক্তা হচ্ছেন এনসিপি দপ্তর সম্পাদক

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) সালেহ উদ্দিন সিফাত। তিনি দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম–২০২৬’-এ বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, বুধবার (১৩ মে) সিফাত ঢাকা ত্যাগ করবেন। ‘মে ১৮ ফাউন্ডেশন’ আয়োজিত এ সম্মেলনে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, মেক্সিকো ও বাংলাদেশের ছয়জন তরুণ অ্যাক্টিভিস্ট ও নেতা বক্তব্য রাখবেন।

ফোরামে সিফাতের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ’। এতে তিনি বাংলাদেশের তরুণদের প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান গড়ে তোলা, গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো নির্মাণ, বিচার ও প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার এবং আঞ্চলিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন।

সফরকালে তিনি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়েও অংশ নেবেন। ইতোমধ্যে ভিন্ন আমন্ত্রণে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন এবং সিউলে ডায়াস্পোরা অ্যালায়েন্সের সভায় তারা একসঙ্গে অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘মে ১৮ ফাউন্ডেশন’ ১৯৮০ সালের গুয়াংজু গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত ভিকটিম ও ভেটেরানদের সংগঠন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

দক্ষিণ কোরিয়ার ডেমোক্রেসি ফোরামে বক্তা হচ্ছেন এনসিপি দপ্তর সম্পাদক

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দপ্তর সম্পাদক (যুগ্ম সদস্য সচিব) সালেহ উদ্দিন সিফাত। তিনি দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে অনুষ্ঠিতব্য ‘গুয়াংজু ডেমোক্রেসি ফোরাম–২০২৬’-এ বক্তা হিসেবে বক্তব্য দেবেন।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত জানান, বুধবার (১৩ মে) সিফাত ঢাকা ত্যাগ করবেন। ‘মে ১৮ ফাউন্ডেশন’ আয়োজিত এ সম্মেলনে নেপাল, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, মেক্সিকো ও বাংলাদেশের ছয়জন তরুণ অ্যাক্টিভিস্ট ও নেতা বক্তব্য রাখবেন।

ফোরামে সিফাতের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘তরুণদের লড়াই থেকে অভ্যুত্থান: একটি প্রজন্মগত জাগরণ’। এতে তিনি বাংলাদেশের তরুণদের প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে গিয়ে স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান গড়ে তোলা, গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো নির্মাণ, বিচার ও প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবাধিকার এবং আঞ্চলিক রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলবেন।

সফরকালে তিনি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়েও অংশ নেবেন। ইতোমধ্যে ভিন্ন আমন্ত্রণে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন এবং সিউলে ডায়াস্পোরা অ্যালায়েন্সের সভায় তারা একসঙ্গে অংশ নেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ‘মে ১৮ ফাউন্ডেশন’ ১৯৮০ সালের গুয়াংজু গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গঠিত ভিকটিম ও ভেটেরানদের সংগঠন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ