ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯, নওগাঁ-৪ (মান্দা) আসনে বিজয়ী হয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু সমগ্র মান্দাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই বিজয় কোনো ব্যক্তির নয়; এটি মান্দার প্রতিটি মানুষের বিশ্বাস, ভালোবাসা ও পরিবর্তনের আকাঙ্ক্ষার বিজয়। আপনাদের অকুণ্ঠ সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করেছে।”
তিনি উল্লেখ করেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতসহ সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও অগ্রসর মান্দা গড়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত সংসদ সদস্য ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিকভাবে কোনো সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন না করার জন্যও বিনীত অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, “সংবর্ধনার পরিবর্তে সময় ও সম্পদ জনগণের কল্যাণে ব্যয় করাই হবে আমাদের অগ্রাধিকার। আসুন, আমরা সবাই মিলে কাজের মাধ্যমে মান্দাকে এগিয়ে নেই।”
সবশেষে তিনি মান্দাবাসীর অব্যাহত দোয়া, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন