নারায়ণগঞ্জের বন্দরে আলোচিত বুলবুল হত্যাকাণ্ডে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা ও আর্থিক সহায়তা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার শাহী মসজিদ এলাকায় নিহত বুলবুলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
পরে মুফতি ফয়জুল করিম নিহতের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে ২ লাখ টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
সাক্ষাৎকালে নিহতের পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, স্বজনকে হারিয়ে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সহসভাপতি নুর হোসেন, সিনিয়র সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন